প্রাক্তন সাংসদ খারবেলা সোয়াইনের বরখাস্তের নির্দেশ প্রত্যাহার বিজেপির
ভুবনেশ্বর, ৪ মে (হি .স.): ভারতীয় জনতা পার্টি (বিজেপি)–র বালাশোরের প্রাক্তন সাংসদ ও প্রবীণ নেতা খারবেলা সোয়াইন-এর বরখাস্তের নির্দেশ প্রত্যাহার করে নিল তাঁর দল। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁকে বরখাস্ত করা হয়েছিল। শনিবার এই সিদ্ধান্তের কথা নিশ্চিত
প্রাক্তন সাংসদ খাড়াবেলা সোয়াইনের সাময়িক বরখাস্ত প্রত্যাহার করল বিজেপি


ভুবনেশ্বর, ৪ মে (হি .স.): ভারতীয় জনতা পার্টি (বিজেপি)–র বালাশোরের প্রাক্তন সাংসদ ও প্রবীণ নেতা খারবেলা সোয়াইন-এর বরখাস্তের নির্দেশ প্রত্যাহার করে নিল তাঁর দল। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁকে বরখাস্ত করা হয়েছিল।

শনিবার এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন রাজ্য শৃঙ্খলা রক্ষা কমিটির আহ্বায়ক সুদর্শন নায়েক। তিনি জানান, সোয়াইনের বিরুদ্ধে জারি করা বরখাস্তের নির্দেশ প্রত্যাহার করা হয়েছে। তিনি বলেন, দলীয় স্তরে বিস্তারিত সাংগঠনিক আলোচনার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, বালাশোর লোকসভা কেন্দ্র থেকে তিনবারের সাংসদ সোয়াইন গত লোকসভা নির্বাচনে দলের টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এর জেরেই দল তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছিল।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande