বিজেপি সরকারে আসতে চলেছে, দাবি শুভেন্দুর
কলকাতা, ৪ মে (হি.স.): ভোট-গণনার প্রাথমিক পর্বে নন্দীগ্রাম এবং ভবানীপুর, দুই কেন্দ্র থেকেই আপাতত এগিয়ে রয়েছেন বিরোধী দলনেতা তথা বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। এই আবহে, তিনি ভবানীপুরে জিততে চলেছেন এবং বিজেপি সরকার আসতে চলেছে বলে দাবি করলেন শুভেন্দ
বিজেপি সরকারে আসতে চলেছে, দাবি শুভেন্দুর


কলকাতা, ৪ মে (হি.স.): ভোট-গণনার প্রাথমিক পর্বে নন্দীগ্রাম এবং ভবানীপুর, দুই কেন্দ্র থেকেই আপাতত এগিয়ে রয়েছেন বিরোধী দলনেতা তথা বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। এই আবহে, তিনি ভবানীপুরে জিততে চলেছেন এবং বিজেপি সরকার আসতে চলেছে বলে দাবি করলেন শুভেন্দু। তিনি বলেছেন, নন্দীগ্রামে তৃতীয় রাউন্ড শেষে প্রায় সাত হাজার ভোটে এগিয়ে আছি। ভবানীপুরে প্রথম রাউন্ডে মুসলিম এলাকায় আমি দু’হাজার ভোটে পিছিয়ে ছিলাম। দ্বিতীয় রাউন্ডে সেই ব্যবধান কমিয়েছি। এখন এগিয়ে আছি। হিন্দুদের ধন্যবাদ, যাঁরা বিজেপিকে ভোট দিয়েছেন। ৩, ৪, ৫ রাউন্ডে মমতা ভাল লিড নেবেন। কারণ, ৭৭ নম্বর ওয়ার্ড রয়েছে। ৭, ৮, ৯, ১০ রাউন্ডের শেষে সেই ব্যবধান কমিয়ে ফেলব এবং তার পরে এগোতে থাকব। আশা করছি, মমতা বন্দ্যোপাধ্যায় হারতে চলেছেন। পরিষ্কার জনাদেশ, বিজেপি সরকার করছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande