বরাক উপত্যকার ১২ আসনে বিজেপি নয় (৯), কংগ্রেস চার
গুয়াহাটি, ৪ মে (হি.স.) : জাতীয় গণতান্ত্রিক জোটের (এনডিএ) সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতার মধ্যে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) অসমে মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার দ্বিতীয় মেয়াদ নিশ্চিত করে দলের আধিপত্য আরও সুসংহত হয়েছে। ভারতের নির্বাচন কমিশনের তথ্য অ
অসম বিধানসভা নির্বাচন ২০২৬_প্রতিনিধিত্বমূলক চিত্র


গুয়াহাটি, ৪ মে (হি.স.) : জাতীয় গণতান্ত্রিক জোটের (এনডিএ) সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতার মধ্যে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) অসমে মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার দ্বিতীয় মেয়াদ নিশ্চিত করে দলের আধিপত্য আরও সুসংহত হয়েছে।

ভারতের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ১২৬ সদস্যের ষোড়শ অসম বিধানসভায় এনডিএ ১০২টি আসনে বিজয়ী হয়েছে।

গোটা রাজ্য গেরুয়া ঝড়ে উড়ে গেলেও বরাক উপত্যকায় কিছুটা মুখ রেখেছে বিরোধী কংগ্রেস। যোরহাটে বিজেপি-প্রার্থী হিতেন্দ্রনাথ গোস্বামীর কাছে পরাজিত হয়েছেন খোদ অসম প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ গৌরব গগৈ। বরাক উপত্যকার ১৩টি আসনের মধ্যে চারটি আসনে বিজয়ী হয়েছেন কংগ্রেসের চার প্রার্থী।

১১৪ নম্বর লক্ষ্মীপুরে ১,২৫,৩০২ (+৯৯৪০১)-টি ভোট পেয়ে জয়ী হয়েছেন ভারতীয় জনতা পার্টির কৌশিক রায়। কৌশিকের কাছে পরাজিত হয়েছেন ভারতীয় জাতীয় কংগ্রেসের এম শান্তিকুমার সিংহ। শান্তিকুমার পেয়েছেন ২৫,৯০১ (-৯৯,৪০১)টি ভোট।

১১৫ নম্বর উদারবন্দে ১,০৩,৩৩১ (+৫৫,৪৬৪) ভোট পেয়ে জয়ী হয়েছেন ভারতীয় জনতা পার্টির রাজদীপ গোয়ালা। ৪৭,৮৬৭ (-৫৫,৪৬৪)-টি ভোট পেয়ে রাজদীপের কাছে পরাজিত হয়েছেন ভারতীয় জাতীয় কংগ্রেসের অজিত সিংহ।

১১৬ নম্বর কাটিগড়ায় ১,১০,৭৫৮ (+৩৭,৬৮০) ভোট পেয়ে জয়ী হয়েছেন ভারতীয় জনতা পার্টির কমলাক্ষ দে পুরকায়স্থ। ৭৩,০৭৮ (-৩৭,৬৮০) ভোট পেয়ে কমলাক্ষ দে পুরকায়স্থের কাছে পরাজিত হয়েছেন ভারতীয় জাতীয় কংগ্রেসের অমরচাঁদ জৈন।

১১৭ নম্বর বড়খলা আসনে ১,০২,৭৭৫ (+৩৬,৬১৩) ভোট পেয়ে জয়ী হয়েছেন ভারতীয় জনতা পার্টির কিশোর নাথ। ওই আসনে ৬৬,১৬২ (-৩৬,৬১৩) ভোট পেয়ে পরাজিত হয়েছেন ভারতীয় জাতীয় কংগ্রেসের অমিতকুমার কালোয়ার।

১১৮ নম্বর শিলচর আসনে ১,১০,৭৫৮ (+৫৩,৯৯৭)-টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিজেপির ডা. রাজদীপ রায়। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী অভিজিৎ পালকে পরাজিত করেছেন। অভিজিৎ পেয়েছেন ৫৬,৭৬১টি (-৫৩,৯৯৭) ভোট।

১১৯ নম্বর সোনাইয়ে জয়ী হয়েছেন ভারতীয় জাতীয় কংগ্রেসের আমিনুল হক লস্কর। লস্কর পেয়েছেন ৮৯,৯৫৭ (+২৭,১৭০)-টি ভোট। তাঁর কাছে ৬২,৭৮৭ (-২৭,১৭০)-টি ভোটে পরাজিত হয়েছেন অসম গণ পরিষদের করিম উদ্দিন বড়ভুইয়াঁ।

১২০ নম্বর ধলাইয়ে ১,০০,৬৩৪ (+৪৪,৪৬২) ভোট পেয়ে জয়ী হয়েছেন ভারতীয় জনতা পার্টির অমিয়কান্তি দাস। তাঁর কাছে ৫৬,১৭২ (-৪৪,৪৬২) ভোট পেয়ে পরাজিত হয়েছেন ভারতীয় জাতীয় কংগ্রেসের ধ্রুবজ্যোতি পুরকায়স্থ।

১২১ নম্বর হাইলাকান্দি আসনে ১,১৯,৫৯১ (+৫৫,৮১৭)-টি ভোট পেয়ে জয়ী হয়েছেন ভারতীয় জনতা পার্টির ড. মিলন দাস। ৬৩,৭৭৪ (-৫৫,৮১৭) ভোট পেয়ে পরাজিত হয়েছেন ভারতীয় জাতীয় কংগ্রেসের রাহুল রায়।

১২২ নম্বর আলগাপুর-কাটলিছড়া আসনে ১,৪৫,৬৬১ (+১,০৫,৪৪৮) ভোট পেয়ে জয়ী হয়েছেন ভারতীয় জাতীয় কংগ্রেসের জুবায়ের আনাম মজুমদার। ৪০,২১৩ (-১,০৫,৪৪৮) ভোট পেয়ে জুবায়ের আনামের কাছে পরাজিত হয়েছেন অসম গণ পরিষদ-এর জাকির হোসেন লস্কর।

১২৩ নম্বর করিমগঞ্জ উত্তরে ১,২২,৩৫৬ (+২৬,০০৩) ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ভারতীয় জাতীয় কংগ্রেসের জাকারিয়া আহমেদ। ওই আসনে জাকারিয়ার কাছে পরাজিত হয়েছেন ভারতীয় জনতা পার্টির সুব্রত ভট্টাচার্য। সুব্রত পেয়েছেন ৯৬,৩৫৩ (-২৬,০০৩) ভোট।

১২৪ নম্বর করিমগঞ্জ দক্ষিণে ১,৩৭,২৫৭ (+৮৬,৬৩২) ভোট পেয়ে জয়ী হয়েছেন ভারতীয় জাতীয় কংগ্রেসের আমিনুর রশিদ চৌধুরী। ৫০,৬২৫ (-৮৬,৬৩২) ভোট পেয়ে পরাজিত হয়েছেন অসম গণ পরিষদের ইকবাল হোসেন।

১২৫ নম্বর পাথারকান্দি আসনে জয়ী হয়েছেন ভারতীয় জনতা পার্টির কৃষ্ণেন্দু পাল। কৃষ্ণেন্দু পাল পেয়েছেন ৯৮,১০১ (+৪৬,৭৬৪)-টি ভোট। ৫১,৩৩৭ (-৪৬,৭৬৪)-টি ভোটে পেয়ে পরাজিত হয়েছেন ভারতীয় জাতীয় কংগ্রেসের কার্তিকসেনা সিনহা।

১২৬ নম্বর রামকৃষ্ণনগর আসনে ১,৩৪,০১৩ (+৮৩,৭৬৫) ভোট পেয়ে জয়ী হয়েছেন ভারতীয় জনতা পার্টির বিজয় মালাকার। তাঁর কাছে পরাজিত হয়েছেন ভারতীয় জাতীয় কংগ্রেসের সুরুচি রায়। সুরুচি পেয়েছেন ৫০,২৪৮ (-৮৩,৭৬৫)টি ভোট।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande