
মালদা, ৪ মে (হি.স.): ভোটের প্রচারে বার বার করে উঠে এসেছে বুলডোজার তত্ত্ব। এ বার সেই বুলডোজারে করেই ভোটের বিজয় উল্লাসে মাতলেন বিজেপির কর্মী, সমর্থকেরা। সোমবার বিকালে ইংরেজবাজার শহরে মালদা কলেজের গণনা কেন্দ্রের বাইরে বুলডোজারে চড়ে ডিজে বক্সের তালে উল্লাসে মাতেন কর্মী, সমর্থকেরা। জয়ের উল্লাসে বুলডোজার নিয়ে জোর চর্চা শুরু হয়েছে মালদার রাজনীতিতে।
এদিকে, বালিগঞ্জে বুলডোজার নিয়ে উল্লাস করলেন বিজেপি সমর্থকরা। তবে, বালিগঞ্জ কেন্দ্রে জিতেছেন তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ