
৪৯,৬৬৭ ভোটের ব্যবধানে পরাস্ত কংগ্রেসের মীরা বরঠাকুর
গুয়াহাটি, ৪ মে (হি.স.) : ষোড়শ অসম বিধানসভা নির্বাচনের ভোটগণনা চলছে। দিশপুর সহ এখন পর্যন্ত প্রায় কুড়িটি আসনে নিশ্চিত জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি। মর্যাদাসম্পন্ন দিশপুরে জয়ী হয়েছেন বিজেপির প্রদ্যুৎ বরদলৈ। এদিকে আবারও নির্বাচনে পরাজিত হলেন কংগ্রেস প্রার্থী মীরা বরঠাকুর।
বিধানসভা নির্বাচনের মনোনয়ন পেশের কয়েকদিন আগে ১৭ মার্চ কংগ্রেস ছেড়ে ১৮ মার্চে বিজেপিতে যোগ দিয়েছিলেন (কংগ্রেস আমলে) রাজ্যের চারবারের বিধায়ক, মন্ত্রী, দুবারের সাংসদ প্রদ্যুৎ বরদলৈ। বিজেপিতে যোগদানের পর বিজেপি তাঁকে দিশপুর আসনে প্রার্থী করেছিল। ৪৯,৬৬৭ ভোটের ব্যবধানে তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের মীরা বরঠাকুরকে পরাজিত করে জয়লাভ করেছেন। প্রদ্যুৎ বরদলৈ পেয়েছেন ১,০৩,৩৩৭টি ভোট।
উল্লেখ্য, ২০২৪ সালে গুয়াহাটি লোকসভা আসনে পরাজিত হয়েছিলেন মীরা বরঠাকুর। এর আগে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিম গুয়াহাটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেও তিনি পরাস্ত হয়েছিলেন। ফলে দেখা যাচ্ছে, মীরা বরঠাকুরের পরাজয়ের ধারাবাহিকতা আজও বজায় রয়েছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস