বাঁকুড়ার ১২টি বিধানসভা আসনেই বিজেপির দাপট, সবক’টিতে জয় পদ্মশিবিরের; উচ্ছ্বসিত সমর্থকরা
বাঁকুড়া, ৪ মে (হি. স.): বাঁকুড়া জেলার ১২টি বিধানসভা আসনের সবক’টিতেই জয় পেল বিজেপি প্রার্থীরা। গণনা শেষে স্পষ্ট হয়, জেলার প্রতিটি আসনেই তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে একচেটিয়া সাফল্য পেয়েছে পদ্মশিবির। ২৫২ নম্বর বাঁকুড়া বিধানসভা আসনে বিজেপি প্রার্থ
বাঁকুড়ার ১২টি বিধানসভা আসনেই বিজেপির দাপট, সবক’টিতে জয় পদ্মশিবিরের; উচ্ছ্বসিত সমর্থকরা


বাঁকুড়া, ৪ মে (হি. স.):

বাঁকুড়া জেলার ১২টি বিধানসভা আসনের সবক’টিতেই জয় পেল বিজেপি প্রার্থীরা। গণনা শেষে স্পষ্ট হয়, জেলার প্রতিটি আসনেই তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে একচেটিয়া সাফল্য পেয়েছে পদ্মশিবির।

২৫২ নম্বর বাঁকুড়া বিধানসভা আসনে বিজেপি প্রার্থী নীলাদ্রি শেখর দানা তৃণমূল প্রার্থী ডা. অনুপ মণ্ডলকে ৫৪,১৭৭ ভোটের ব্যবধানে পরাজিত করেন। শালতোড়ায় (২৪৭) বিজেপি প্রার্থী চন্দনা বাউরী ৩০,৬০৫ ভোটে উত্তম বাউরিকে হারান।

সোনামুখী (২৫৮) আসনে দিবাকর ঘরামি ২৯,৪১০ ভোটে কল্লোল সাহাকে পরাজিত করেন। তালডাংরা (২৫১) আসনে সৌভিক পাত্র ৫০,০৭৩ ভোটের ব্যবধানে ফাল্গুনী সিংহ বাবুকে হারান।

রানিবাঁধ (২৪৯) আসনে ক্ষুদিরাম টুডু ৫২,২৬৯ ভোটে তনুশ্রী হাঁসদাকে পরাজিত করেন। বড়জোড়া (২৫৩) আসনে বিল্লেশ্বর সিনহা ৪১,৩১০ ভোটে গৌতম মিশ্রকে হারান।

বিষ্ণুপুর (২৫৫) আসনে শুক্লা চ্যাটার্জি ৩০,৬০৫ ভোটে তন্ময় ঘোষকে পরাজিত করেন। ইন্দাস (২৫৭) আসনে নির্মল কুমার ধারা ৯০০ ভোটে শ্যামলী রায় বাগদিকে হারান।

ওন্দা (২৫৪) আসনে অমরনাথ শাখা ৩১,৭২৩ ভোটে সুব্রত দত্তকে পরাজিত করেন। রাইপুর (২৫০) আসনে ক্ষেত্র মোহন হাসদা ২৮,৭৪২ ভোটে ঠাকুরমনি সরেনকে হারান।

ছাতনা (২৪৮) আসনে সত্যনারায়ণ মুখোপাধ্যায় ৪৭,১৭৪ ভোটে স্বপন কুমার মণ্ডলকে পরাজিত করেন এবং কোতুলপুর (২৫৬) আসনে লক্ষীকান্ত মজুমদার ৩৪,৩৬৭ ভোটে হরকালি প্রতিহারকে হারান।

সব মিলিয়ে বাঁকুড়ার ১২টি বিধানসভা আসনেই বিজেপির একচেটিয়া জয় নিশ্চিত হয়েছে। এই ফলাফলে জেলায় উচ্ছ্বাসের পরিবেশ তৈরি হয়।

বিজেপি প্রার্থী নীলাদ্রি শেখর দানা বলেন, “এই জয় মানুষের জয়, দুর্নীতির বিরুদ্ধে জয়।”

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 

 rajesh pande