দিনহাটায় বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তেজনা, লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনীর
কোচবিহার, ৪ মে (হি.স.): ভোটগণনার মধ্যেই অশান্ত হয়ে উঠল কোচবিহারের দিনহাটা। বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে সংঘর্ষে অশান্তি ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ। এলাকায় ব্যাপক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। জলপাইগুড়ির ডিআইজি অঞ্জলি সিং
দিনহাটায় বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তেজনা, লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনীর


কোচবিহার, ৪ মে (হি.স.): ভোটগণনার মধ্যেই অশান্ত হয়ে উঠল কোচবিহারের দিনহাটা। বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে সংঘর্ষে অশান্তি ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ। এলাকায় ব্যাপক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

জলপাইগুড়ির ডিআইজি অঞ্জলি সিং বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে। কোনও বিশৃঙ্খলা নেই, বিশৃঙ্খলার কোনও আশঙ্কাও নেই - পরিস্থিতি শান্তিপূর্ণ। যেকোনও পরিস্থিতির উদ্ভব হলে তার জন্য আমাদের বাহিনী প্রস্তুত রয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande