
কলকাতা, ৪ মে (হি.স.): ব্যারাকপুরে তৃণমূল প্রার্থী সুবোধ অধিকারীকে মারধরের অভিযোগ উঠল বিজেপির কাউন্টিং এজেন্টের বিরুদ্ধে। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে সেই অভিযোগ জমা পড়েছে। অন্য দিকে, ক্যানিং পূর্বের বিজেপি প্রার্থী অসীম সাঁপুইকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। দু’টি ঘটনাতেই নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জমা পড়েছে। কমিশন ইতিমধ্যেই দু’টি ঘটনায় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে। এ ছাড়াও কোচবিহারের দিনহাটায় তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগও এসেছে নির্বাচন কমিশনের কাছে।
নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, এই ধরনের ঘটনা কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। কোনও অশান্তি যাতে না ঘটে, তা পুলিশকে দেখতে হবে। বিশেষ পুলিশ পর্যবেক্ষক এনকে মিশ্রকে এ বিষয়ে হস্তক্ষেপ করতে বলেছে কমিশন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ