পাহাড়ে গেরুয়া ঝড়ে বিধ্বস্ত বিরোধী কংগ্রেস
- হাফলঙে বিজেপির রূপালি, আমরিতে হাবে তেরন, রংখাঙে তুলিরাম রংহাং, হাওরাঘাটে লুংসিং তেরন, ডিফুতে নিসো তেরাংপি, বোকাজানে বিজয়ী সূর্য রংফার হাফলং (অসম), ৪ মে (হি.স.) : পাহাড়ে গেরুয়া ঝড়ে উড়ে গেলো বিরোধী কংগ্রেস দল। পাহাড়ে ছয়টি আসনেই বিজেপির ক্লিন স্যুই
হাফলং আসনে জয়ী বিজেপি প্রার্থী রূপালি লাংথাসা


- হাফলঙে বিজেপির রূপালি, আমরিতে হাবে তেরন, রংখাঙে তুলিরাম রংহাং, হাওরাঘাটে লুংসিং তেরন, ডিফুতে নিসো তেরাংপি, বোকাজানে বিজয়ী সূর্য রংফার

হাফলং (অসম), ৪ মে (হি.স.) : পাহাড়ে গেরুয়া ঝড়ে উড়ে গেলো বিরোধী কংগ্রেস দল। পাহাড়ে ছয়টি আসনেই বিজেপির ক্লিন স্যুইপ। কার্বি পাহাড়ের পাঁচটি বিধানসভা আসন সহ ডিমা হাসাও জেলার একমাত্র ১১৩ নম্বর উপজাতি সংরক্ষিত আসনে বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন বিজেপি-প্রার্থী রূপালি লাংথাসা।

হাফলং আসনে ৫০ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছেন বিজেপি-প্রার্থী রূপালি লাংথাসা। কার্বি পাহাড়ে আমরি আসনে বিজেপি-প্রার্থী হাবে তেরন ২৩ হাজারের বেশি ভোটে, রংখাং আসনে কার্বি আংলং স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য তথা বিজেপি-প্রার্থী তুলিরাম রংহাং ৬০ হাজার বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। হাওরাঘাট বিধানসভা আসনে বিজেপি-প্রার্থী লুংসিং তেরন ৭৮ হাজারের বেশি ভোটে, ডিফু আসনে বিজেপি-প্রার্থী শ্ৰীমতি নিসো তেরাংপি ৪৯ হাজারের বেশি ভোটে, বোকাজানে সূর্য রংফার ১৭ হাজারের বেশি ভোটে জয়লাভ করেছেন।

এদিকে তৃতীয়বারের জন্য হাফলং বিধানসভা আসন বিজেপির দখলে গিয়েছে। ২০১৬ সালে বিজেপি-প্রার্থী বীরভদ্র হাগজার জয়ী হয়েছিলেন। ২০২১ সালে বিজেপি-প্রার্থী নন্দিতা গার্লোসা হাফলং বিধানসভা আসন থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। এবার ২০২৬-এর বিধানসভা নির্বাচনে বিজেপির যুবনেত্রী রূপালি লাংথাসা রেকর্ড ভোটে জয়লাভ করতে সক্ষম হয়েছেন।

তবে রাতারাতি বিজেপি ছেড়ে কংগ্রেস দলে যোগদানকারী বিদায়ী মন্ত্রী নন্দিতা গার্লোসার দ্বিতীয়বার বিধায়ক হওয়ার স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। কংগ্রেস-প্রার্থী নন্দিতা গার্লোসা তৃতীয় স্থানে রয়েছেন। তবে এনপিপি প্রার্থী ড্যানিয়েল লাংথাসা দ্বিতীয় স্থানে থাকলেও বিজেপি প্রার্থী রূপালি লাংথাসার সঙ্গে ভোটের ব্যবধান ৫০ হাজারের বেশি।

আজ সকাল ৮-টায় ভোটগণনা শুরু হওয়ার পর প্রথম রাউন্ড থেকেই পাহাড়ের ছয়টি আসনের বিজেপি-প্রার্থীরা এগিয়ে যান।

এদিকে হাফলং বিধানসভা আসনে বিজেপি-প্রার্থী রূপালি লাংথাসার জয় নিশ্চিত হওয়ার পর তিনি বলেন, এ হচ্ছে জনতার জয়। এবার ডিমা হাসাও জেলার মানুষ উন্নয়নের নিরিখে ভোটদান করেছেন। রূপালি বলেন, পরিশ্রম করলে তার ফল সব সময় ভালো হয়। তবে এবার বিধানসভা নির্বাচনে বিজেপি তাঁকে প্রার্থিত্ব প্রদান করে যে সুযোগ দিয়েছে তার জন্য তিনি অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা, বিজেপির প্রদেশ সভাপতি দিলীপ শইকিয়া, উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসা, ডিমা হাসাও জেলা বিজেপি সভাপতি ধৃতি থাওসেন, পার্বত্য পরিষদের কার্যবাহী সদস্য, পরিষদের বিজেপি সদস্য ও বিজেপির সর্বস্তরের কার্যকর্তাদের ধন্যবাদ জানিয়ে তাঁকে বিপুল ভোটে জয়ী করার জন্য ডিমা হাসাও জেলার জনতার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

হাফলং আসনে বিজেপি-প্রার্থী রূপালি লাংথাসার জয় নিশ্চিত হতেই বিজেপির নেতা-কার্যকর্তারা বিজয় উৎসব করে রূপালি লাংথাসাকে নিয়ে শোভাযাত্রা করে হাফলং অটলবিহারী বাজপেয়ী ভবনে নিয়ে আসেন।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande