
কলকাতা, ৪ মে (হি.স.): গণতন্ত্রের উৎসব উদযাপনের জন্য অভিনন্দন জানালেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি। সোমবার রাজ্যের বিধানসভা ভোটের গণনার দিন সন্ধ্যায় তিনি সমাজ মাধ্যমে বার্তা দেন।
তিনি এদিন সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে লেখেন, আমার প্রিয় বঙ্গের ভাই ও বোনেরা, গণতন্ত্রের এই উৎসব অভূতপূর্ব উৎসাহে উদ্যাপন করার জন্য আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাই। সোনার বাংলা এবং বিকশিত ভারত ২০৪৭ গড়ে তোলার জন্য আপনাদের দৃঢ় সংকল্প ও অঙ্গীকারকে আমি সশ্রদ্ধ প্রণাম জানাই। মা কালী-এর আশীর্বাদ যেন আমাদের সকলের উপর সদা বিরাজমান থাকে। বন্দে মাতরম!”
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ