
- ৭৩টি আসনে এগিয়ে বিজেপি, আটটিতে জয়ী
- কংগ্রেস ২১টি আসনে এগিয়ে, এখনও কোনও আসনে জয় নেই
গুয়াহাটি, ৪ মে (হি.স.) : টানা ষষ্ঠবারের মতো জলুকবাড়ির আসন ধরে রাখার পথে ড. হিমন্তবিশ্ব শর্মা। ফলে দ্বিতীয়বারের মুখ্যমন্ত্রী হওয়ার পথ তাঁর প্রশ্বস্ত। ১৩ রাউন্ডে হিমন্তবিশ্ব জলুকবাড়ি কেন্দ্রে ৬৩,০২৯ ভোটে বড় লিড নিয়েছেন। তিনি তাঁর নিকটতম কংগ্রেস প্রতিদ্বন্দ্বী বিদিশা নেওগকে পেছনে ফেলে ৬৩,০২৯ ভোটে এগিয়ে আছেন। ১৩ রাউন্ড শেষে ড. শর্মা ভোট পেয়ে ৮৯,৫৬২টি।
এদিকে রাজ্যের শিক্ষামন্ত্রী ডা. রণোজ পেগু তৃতীয়বারের মতো ধেমাজি আসনে জয়ী হয়েছেন। ডা. পেগু কংগ্রেসের শৈলেন সনোয়ালকে ৩২,২২৯ ভোটের ব্যবধানে হারিয়ে টানা তৃতীয়বার ধেমাজি আসন জিতেছেন। তিনি পেয়েছেন ৮৩,৬৪৯ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৫১,৪২০টি ভোট।
জাগিরোডে বড় জয় মন্ত্রী পীযূষ হাজরিকার। পীযূষ হাজরিকা ৯৩,৫৮৪ ভোটে কংগ্রেস প্রার্থীকে হারিয়ে জাগিরোড আসনে জয়ী হয়েছেন। এটি তাঁর চতুর্থবারের মতো বিধায়ক হওয়া।
চিচিবড়গাঁওয়ে জয়লাভ করেছেন বিজেপির জীবন গগৈ। জীবন গগৈ ৪০,৫৯৩ ভোটের ব্যবধানে নবগঠিত চিচিবড়গাঁও আসনে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৭৫,৭৫৮টি ভোট।
গোয়ালপাড়া পশ্চিমে জয়ী হয়েছেন বিজেপি-প্রার্থী পবিত্র রাভা। পবিত্র রাভা ৩৯,৯১৭ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।
এদিকে নলবাড়ি আসনে এগিয়ে রয়েছেন মন্ত্রী জয়ন্তমল্ল বরুয়া। জয়ন্তমল্ল বরুয়া ৯৩,৫৮৪ ভোটে এগিয়ে, ৪৩,১৭১ ভোট পেয়ে পিছিয়ে কংগ্রেসের অশোককুমার শর্মা।
শদিয়ায় ১৩ রাউন্ডে ২৮,৪১৭ ভোটে এগিয়ে বিজেপির বলিন চেতিয়া।
শিবসাগর আসনে ১১ রাউন্ডের ভোট গণনায় রাইজর দলের প্রার্থী অখিল গগৈ ৪৭,৩৬৭ ভোট পেয়ে এগিয়ে আছেন। তিনি বিজেপি প্রার্থী কুশল দুওরি থেকে ১০,৭২১ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। কুশল দুওরি পেয়েছেন ৩৬,৬৪৬ ভোট।
অগপ-প্রার্থী প্রদীপ হাজরিকা ৯,০৬১ ভোট পেয়ে পিছিয়ে আছেন। অন্যদিকে নির্দলীয় ও আপ মনোনীত প্রার্থী তপন গগৈ সহ অন্যান্য প্রার্থীরা গণনায় উল্লেখযোগ্যভাবে পিছিয়ে রয়েছেন। নোটায় এখন পর্যন্ত ৮২৩টি ভোট নথিভুক্ত করেছে।
ধুবড়িতে কংগ্রেস প্রার্থী বেবি বেগম ২৫,৬৩০ ভোটে এগিয়ে।
বীরসিং জারুয়ায় নির্দলীয় প্রার্থী ডা. রেজা আমিন ১১,৩২৬ ভোটে এগিয়ে চলেছেন।
গোসাইগাঁওয়ে বিপিএফ-এর শোভারাম বসুমতারি ২৮,৭৩৭ ভোটে এগিয়ে। নবম রাউন্ডের গণনা শেষে গোসাইগাঁওয়ে বিপিএফ তাদের লিড আরও বাড়িয়েছে।
টিয়ক আসনে অগপ প্রার্থী বিকাশ শইকিয়া ৪৮,৪১৪ ভোট পেয়ে এগিয়ে আছেন। কংগ্রেস প্রার্থী পল্লবী শইকিয়া গগৈ ৩৫,৯৩০ ভোট পেয়েছেন এবং বিকাশ শইকিয়া ১২,৪৮৪ ভোটে এগিয়ে রয়েছেন।
বিলাসিপাড়ায় ১৩ রাউন্ডের গণনা শেষে অগপর জীবেশ চন্দ্র রায় ১,৫৬২ ভোটে এগিয়ে রয়েছেন। ১৩ রাউন্ডের গণনায় ওই আসনে কংগ্রেস ৫৮,৭৩২টি এবং অগপ পেয়েছে ৬০,২৯৪টি ভোট। গণনা এগোনোর সাথে সাথে অগপ-প্রার্থী জীবেশচন্দ্র রায় ১,৫৬২ ভোটে এগিয়ে আছেন।
অসমের অন্যতম মর্যাদাসম্পন্ন দিশপুর আসনে ১৬ রাউন্ড শেষে শক্তিশালী লিড বজায় রেখেছেন বিজেপি-প্রার্থী প্রদ্যুৎ বরদলৈ। ১৬ রাউন্ড ভোট গণনায় বিজেপি-প্রার্থী প্রদ্যুৎ বরদলৈ ৮৬,৫৪৭ ভোট এবং কংগ্রেস-প্রার্থী মীরা বরঠাকুর পেয়েছেন ৪৩,৩৯৩টি ভোট। অন্যদিকে নির্দলীয় প্রার্থী জয়ন্তকুমার দাস পেয়েছেন ১৮,১৩৬টি ভোট।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস