গণনা কেন্দ্র ছাড়লেন খানাকুলের তৃণমূল প্রার্থী পলাশ রায়
হুগলি , ৪ মে (হি.স.) : ফল ঘোষণার আগেই দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে গণনা কেন্দ্র ছেড়ে বেরিয়ে গেলেন খানাকুলের তৃণমূল প্রার্থী পলাশ রায়। এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, গণনা প্রক্রিয়া চলাকালীন হঠাৎই তিন
গণনা কেন্দ্র ছাড়ছেন পলাশ রায়


হুগলি , ৪ মে (হি.স.) : ফল ঘোষণার আগেই দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে গণনা কেন্দ্র ছেড়ে বেরিয়ে গেলেন খানাকুলের তৃণমূল প্রার্থী পলাশ রায়। এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, গণনা প্রক্রিয়া চলাকালীন হঠাৎই তিনি তাঁর অনুগামীদের সঙ্গে কেন্দ্র ত্যাগ করেন। গণনা কেন্দ্রের বাইরে উপস্থিত সাংবাদিকরা তাঁর প্রতিক্রিয়া জানতে চাইলে পলাশ রায় কোনও মন্তব্য না করেই নীরবে সেখান থেকে চলে যান।

এই আচরণের কারণে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই নানা জল্পনা শুরু হয়েছে। ঠিক কী কারণে তিনি গণনা কেন্দ্র ছাড়লেন, তা এখনও স্পষ্ট নয়। প্রশাসনের পক্ষ থেকেও এ বিষয়ে কোনও বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি।

তবে ঘটনাকে ঘিরে এলাকায় কৌতূহল ও চাপা উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে জানা গেছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande