কমিশনের কাজ নিয়ে প্রশ্ন তুললেন মহুয়া মৈত্র
নদিয়া, ৪ মে (হি.স.): কৃষ্ণনগরে গণনা কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে সোমবার নির্বাচন কমিশনের কাজ নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তাঁর অভিযোগ, কমিশন ইচ্ছাকৃত ভাবে বহু আসনের ধারা জানাচ্ছে না। কমিশন দেখাতে চাইছে, বিজেপি জিতছে। আসলে বিজেপি কোনও দি
কমিশনের কাজ নিয়ে প্রশ্ন তুললেন মহুয়া মৈত্র


নদিয়া, ৪ মে (হি.স.): কৃষ্ণনগরে গণনা কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে সোমবার নির্বাচন কমিশনের কাজ নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তাঁর অভিযোগ, কমিশন ইচ্ছাকৃত ভাবে বহু আসনের ধারা জানাচ্ছে না। কমিশন দেখাতে চাইছে, বিজেপি জিতছে। আসলে বিজেপি কোনও দিনই বাংলায় জিতবে না। সেই সূত্রেই দলের কর্মী-সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, কেউ গণনা কেন্দ্র ছাড়বেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ই সরকার গড়বে।

উল্লেখ্য, এর আগে এদিন ভিডিও বার্তায় মমতাও বলেন, দয়া করে কাউন্টিং এজেন্ট, প্রার্থীরা এলাকা ছেড়ে আসবেন না। এটা বিজেপির প্ল্যান। আমি আগেই বলেছিলাম প্রথম দু তিন রাউন্ডে ওদের গুলো আগে দেখাবে। অনেক জায়গায় কাউন্টিং বন্ধ করে রেখেছে। কল্যাণীতে ৭টা মেশিন পাওয়া গেছে , যেখানে কোনও মিল নেই। এসআইআরে ভোট লুঠ করেছে। ৭০-১০০ টা সিটে আমরা এগিয়ে, সেগুলো প্রকাশ করছে না। মিডিয়ায় মিথ্যে খবর খাওয়াচ্ছে বিজেপি। কেন্দ্রীয় বাহিনীর আন্ডারে কাজ করছে আমাদের পুলিশ। ভয় পাবেন না, মনখারাপের কারন নেই, সূর্যাস্তের পর তৃণমূলই জিতবে। ১৪-১৮ রাউন্ডের পরই আপনারা জিতবেন, আমি পাশে আছি, বাঘের বাচ্চার মতো লড়াই করুন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande