তৃতীয় রাউন্ডের শেষে 'ভরকেন্দ্র' ভবানীপুরে এগিয়ে মমতা
কলকাতা, ৪ মে (হি.স.): প্রাথমিক প্রবণতায় হাড্ডাহাড্ডি লড়াই চলছে ভবানীপুরে। সর্বশেষ প্রবণতা অনুযায়ী, ''হটসিট'' ভবানীপুরে ফের এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয় রাউন্ডের শেষে মমতার প্রাপ্ত ভোট ৯৩৫৯, শুভেন্দুর প্রাপ্ত ভোট ৮৪৬১।
তৃতীয় রাউন্ডের শেষে 'ভরকেন্দ্র' ভবানীপুরে এগিয়ে মমতা


কলকাতা, ৪ মে (হি.স.): প্রাথমিক প্রবণতায় হাড্ডাহাড্ডি লড়াই চলছে ভবানীপুরে। সর্বশেষ প্রবণতা অনুযায়ী, 'হটসিট' ভবানীপুরে ফের এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয় রাউন্ডের শেষে মমতার প্রাপ্ত ভোট ৯৩৫৯, শুভেন্দুর প্রাপ্ত ভোট ৮৪৬১। ৮০০-র বেশি ভোটে এগিয়ে মমতা।

প্রথম রাউন্ড গণনা শেষে, ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে পশ্চিমবঙ্গের বিদায়ী মুখ্যমন্ত্রী ও তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় ১৯৯৬ ভোটে এগিয়ে থাকেন। বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী ছিলেন দ্বিতীয় স্থানে।

দ্বিতীয় রাউন্ড গণনা শেষে ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী ১৫৫৮ ভোটে এগিয়ে যান। মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় স্থানে ছিলেন। ফের এগোলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande