ভোট-পরবর্তী হিংসা নয়, বার্তা সিপিএমের
কলকাতা, ৪ মে (হি.স.): ভোট-পরবর্তী হিংসা যাতে না হয়, সেই বার্তা দিল সিপিএম। সেই সঙ্গে তারা মনে করিয়ে দিয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) প্রক্রিয়ায় নাম বাদ যাওয়ার প্রসঙ্গও। দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেছেন, এসআইআরের
ভোট-পরবর্তী হিংসা নয়, বার্তা সিপিএমের


কলকাতা, ৪ মে (হি.স.): ভোট-পরবর্তী হিংসা যাতে না হয়, সেই বার্তা দিল সিপিএম। সেই সঙ্গে তারা মনে করিয়ে দিয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) প্রক্রিয়ায় নাম বাদ যাওয়ার প্রসঙ্গও। দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেছেন, এসআইআরের ফলে বহু মানুষ ভোট দিতে পারেননি। যাঁরা ভোট দিতে পেরেছেন, তাঁরা রায় দিয়েছেন। সেটা কারও পছন্দ বা অপছন্দ হতে পারে। কিন্তু এই রায় মেনে নেওয়া ছাড়া বিকল্প নেই। এর পরেই গত নানা ভোটের পরে হিংসার প্রসঙ্গ স্মরণ করিয়ে দিয়ে সুজনের সংযোজন, ২০১১ সালে বিরোধীদের উপরে আক্রমণ চালানো হয়েছিল। তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী শুভেন্দু অধিকারী। একই ভাবে ২০২১-এর পরেও আক্রমণ হয়েছিল। বন্ধ হোক নোংরা রাজনীতি। আর এই দায়িত্ব শাসক, বিরোধী-সহ সবাইকে নিতে হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande