প্রতিহিংসামূলক আচরণ করা যাবে না, বার্তা অর্জুন সিংয়ের
কলকাতা, ৪ মে (হি.স.): প্রতিহিংসামূলক আচরণ করা যাবে না বলে সোমবার বার্তা দিলেন বিজেপি নেতা অর্জুন সিং। তিনি এদিন সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে লেখেন, ব্যারাকপুর সাংগঠনিক জেলার সমস্ত বিজেপি কর্মী ও সমর্থকবৃন্দের কাছে অনুরোধ, তৃণমূলের কোনো নেতা, কর্মী,
প্রতিহিংসামূলক আচরণ করা যাবে না, বার্তা অর্জুন সিংয়ের


কলকাতা, ৪ মে (হি.স.): প্রতিহিংসামূলক আচরণ করা যাবে না বলে সোমবার বার্তা দিলেন বিজেপি নেতা অর্জুন সিং। তিনি এদিন সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে লেখেন, ব্যারাকপুর সাংগঠনিক জেলার সমস্ত বিজেপি কর্মী ও সমর্থকবৃন্দের কাছে অনুরোধ, তৃণমূলের কোনো নেতা, কর্মী, সমর্থকদের বা সাধারণ নাগরিকদের প্রতি কোনো প্রতিহিংসা মূলক আচরণ করা যাবে না। বিরোধী সমর্থকদের বাড়ি, দোকানে হামলা বা শারীরিক ভাবে হেনস্থা বিজেপির পার্টি লাইনের পরিপন্থী। নিজেদের সংযত রাখুন এবং আইনের শাসনের প্রতি বিশ্বাস রাখুন। রাজ্যের জনগণ আমাদেরকে বিপুল সমর্থন দিয়ে সরকারে এনেছে। আমাদের প্রত্যেকের দায়িত্ব যে মানুষের এই সমর্থন, এই ভালোবাসাকে পাথেয় করে আমাদের রাজ্যকে রাজনৈতিক হিংসা থেকে মুক্ত রাখতে হবে এবং রাজ্যের উন্নয়নের জন্য সবাইকে একসঙ্গে নিয়ে এগিয়ে যেতে হবে।

আরো একবার আপনাদেরকে প্রত্যেকজনকে অনুরোধ করছি যে কোনো ব্যক্তির বিরুদ্ধে কোন খারাপ ব্যবহার করবেন না।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande