হিমাচল ও পঞ্জাবে বৃষ্টি অব্যাহত, দিল্লিতে মনোরম আবহাওয়া
নয়াদিল্লি, ৪ মে (হি.স.): হিমাচল প্রদেশে ফের শুরু হয়েছে বৃষ্টি। বিগত ২৪ ঘণ্টায় এতটাই বৃষ্টি হয়েছে যে, ঠান্ডা আরও বেড়ে গিয়েছে। শিমলা, কাংড়া, মান্ডি প্রভৃতি জেলায় বৃষ্টি হয়। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৭ মে পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকবে হিমাচলে। আগামী
হিমাচল ও পঞ্জাবে বৃষ্টি অব্যাহত, দিল্লিতে মনোরম আবহাওয়া


নয়াদিল্লি, ৪ মে (হি.স.): হিমাচল প্রদেশে ফের শুরু হয়েছে বৃষ্টি। বিগত ২৪ ঘণ্টায় এতটাই বৃষ্টি হয়েছে যে, ঠান্ডা আরও বেড়ে গিয়েছে। শিমলা, কাংড়া, মান্ডি প্রভৃতি জেলায় বৃষ্টি হয়। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৭ মে পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকবে হিমাচলে। আগামী ২৪ ঘণ্টার জন্য শিমলা, কুল্লু, কাংড়া, সোলান, মান্ডি এবং সিরমৌর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে।

অন্যদিকে, আবহাওয়া দফতর জানিয়েছে, পঞ্জাবে আগামী ৮ মে পর্যন্ত ঝড়-বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। ৪-৫ মে পঞ্জাবে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও ৬, ৭ ও ৮ মে পঞ্জাবের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরাখণ্ডের বিভিন্ন অংশেও থেমে থেমে বৃষ্টি হচ্ছে, যার ফলে তাপমাত্রা কমছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দিনগুলিতেও এমন পরিস্থিতি বজায় থাকবে। রাজধানী দিল্লিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সৌজন্যে মনোরম হয়ে উঠেছে দিল্লির আবহাওয়া।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande