
চেন্নাই, ৪ মে (হি.স.): তামিলনাড়ুতে দুই আসনে এগিয়ে রয়েছেন টিভিকে প্রধান বিজয়, তাও আবার বড় ব্যবধানে। অভিনেতা তথা রাজনীতিবিদ এবং টিভিকে প্রধান বিজয় পেরাম্বুর এবং তিরুচিরাপল্লি (পূর্ব) আসনে এগিয়ে আছেন।
নির্বাচন কমিশনের প্রাথমিক প্রবণতা অনুযায়ী, পেরাম্বুর আসনে তিনি ২৯৯০-এর বেশি ভোটের ব্যবধানে এবং তিরুচিরাপল্লি (পূর্ব) আসনে ৩২৯৯-এর বেশি ভোটের ব্যবধানে এগিয়ে আছেন বিজয়। তামিলনাড়ুতে এখনও পর্যন্ত ১০৬ আসনে এগিয়ে বিজয়ের টিভিকে! এদিকে, টানা তিন বার জয়ের পরে সেই কোলাথুরে পিছিয়ে স্ট্যালিন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ