
পুদুচেরি, ৪ মে (হি.স.): পুদুচেরির ৩০টি বিধানসভা আসনের মধ্যে প্রাথমিক প্রবণতায় এগিয়ে রয়েছে শাসক শিবির।
তথ্য অনুযায়ী, এআইএনআরসি ৮টি, বিজেপি ২টি, কংগ্রেস, ডিএমকে ও এআইএডিএমকে একটি করে আসনে এবং নির্দল প্রার্থীরা ৩টি আসনে এগিয়ে রয়েছেন।
ক্যারাইকাল নর্থে এআইএনআরসি প্রার্থী ২ হাজার ৫২ ভোটে এগিয়ে, ম্যনাডিপেটে বিজেপি প্রার্থী ১ হাজার ৭৯৩ ভোটে এগিয়ে রয়েছেন।
তবে নির্বাচন কমিশন জানিয়েছে, গণনা এখনও চলছে এবং চূড়ান্ত ফলাফলে পরিবর্তন হতে পারে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য