
তিরুবনন্তপুরম, ৪ মে (হি.স.): কেরলম বিধানসভা ভোটে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ সংখ্যাগরিষ্ঠতার সীমা অতিক্রম করেছে।
এই প্রসঙ্গে রাজ্য কংগ্রেস সভাপতি সানি জোসেফ বলেন, “বিধানসভা নির্বাচনে আমাদের এই বিপুল জয় দেওয়ার জন্য কেরলমের জনগণের কাছে কৃতজ্ঞ। এটি স্থানীয় নির্বাচনের পুনরাবৃত্তি। এটি স্পষ্টভাবে এলডিএফের জনবিরোধী কার্যকলাপ ও নীতির বিরুদ্ধে জনতার রায়।”
ইউডিএফ শিবিরে এই ফলাফলকে বড় রাজনৈতিক পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।
তবে নির্বাচন কমিশন জানিয়েছে, গণনা এখনও চলছে এবং চূড়ান্ত ফলাফলে পরিবর্তন হতে পারে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য