কেরলম ভোট গণনা ২০২৬: ২৭টির মধ্যে ২৩ আসনে এগিয়ে আইইউএমএল
তিরুবনন্তপুরম, ৪ মে (হি.স.): কেরলম বিধানসভা ভোটে বড় সাফল্য পাচ্ছে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল)। তারা ২৭টি আসনের মধ্যে ২৩টিতে এগিয়ে রয়েছে। আইইউএমএল নেতৃত্ব ইউডিএফের সামগ্রিক ‘টিমওয়ার্ক’-কেই এই সাফল্যের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছ
কেরলম ভোট গণনা ২০২৬: ২৭টির মধ্যে ২৩ আসনে এগিয়ে আইইউএমএল


তিরুবনন্তপুরম, ৪ মে (হি.স.): কেরলম বিধানসভা ভোটে বড় সাফল্য পাচ্ছে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল)। তারা ২৭টি আসনের মধ্যে ২৩টিতে এগিয়ে রয়েছে।

আইইউএমএল নেতৃত্ব ইউডিএফের সামগ্রিক ‘টিমওয়ার্ক’-কেই এই সাফল্যের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে। জোট সূত্রে দাবি, ইউডিএফ মোট প্রায় ১০০টি আসনে জয়ের পথে রয়েছে।

আইইউএমএল রাজ্য সভাপতি সৈয়দ সাদিকালি শিহাব ঠাঙ্গাল বলেন, এই ফলাফল ইউডিএফের সংগঠিত প্রচার ও ঐক্যের প্রতিফলন।

তবে নির্বাচন কমিশন জানিয়েছে, গণনা এখনও চলছে এবং চূড়ান্ত ফলাফলে পরিবর্তন হতে পারে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande