
তিরুবনন্তপুরম, ৪ মে (হি.স.): কেরলম বিধানসভা ভোটের প্রাথমিক প্রবণতায় সিপিআই(এম)-এর জন্য অস্বস্তির ছবি স্পষ্ট হচ্ছে। একাধিক কেন্দ্রে দলের বিদ্রোহী ও অসন্তুষ্ট প্রার্থীরা এগিয়ে রয়েছেন।
প্রাথমিক গণনার ইঙ্গিত অনুযায়ী, জি. সুধাকরণ একটি কেন্দ্রে ৬হাজারের বেশি ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই ফলাফল বাম শিবিরে অভ্যন্তরীণ মতবিরোধ ও বিদ্রোহী প্রার্থীদের প্রভাবকে সামনে নিয়ে এসেছে।
তবে নির্বাচন কমিশন জানিয়েছে, গণনা এখনও চলছে এবং চূড়ান্ত ফলাফলে পরিবর্তন হতে পারে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য