পুদুচেরি ভোট গণনা ২০২৬: লসপেটে কড়া লড়াই এআইএনআরসি-কংগ্রেসের মধ্যে, টিভিকে প্রার্থীও প্রভাবশালী
পুদুচেরি, ৪ মে (হি.স.): লসপেট বিধানসভা কেন্দ্রে এআইএনআরসি ও কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এআইএনআরসি প্রার্থী ভি.পি. শিবকোলুন্ডু এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী এম. বৈথিলিঙ্গামের থেকে মাত্র ৯৮১ ভোটে। গণনার ৮০ শতাংশ শেষ হয়েছে বলে জানা গেছ
পুদুচেরি ভোট গণনা ২০২৬: লসপেটে কড়া লড়াই এআইএনআরসি-কংগ্রেসের মধ্যে, টিভিকে প্রার্থীও প্রভাবশালী


পুদুচেরি, ৪ মে (হি.স.): লসপেট বিধানসভা কেন্দ্রে এআইএনআরসি ও কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এআইএনআরসি প্রার্থী ভি.পি. শিবকোলুন্ডু এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী এম. বৈথিলিঙ্গামের থেকে মাত্র ৯৮১ ভোটে। গণনার ৮০ শতাংশ শেষ হয়েছে বলে জানা গেছে। ভোটের হার গতবারের তুলনায় বেড়েছে প্রায় ৯.৫ শতাংশ। এদিকে টিভিকে প্রার্থী ভি. সামিনাথন ৪ হাজার ৭৯৯ ভোট পেয়ে সমীকরণে বড় প্রভাব ফেলেছেন।

তবে নির্বাচন কমিশন জানিয়েছে, গণনা এখনও চলছে এবং চূড়ান্ত ফলাফলে পরিবর্তন হতে পারে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande