
ওয়ানাড়, ৪ মে (হি.স.): কেরলম ভোট গণনায় দুপুর ১২টা পর্যন্ত ওয়ানাড় জেলার তিনটি বিধানসভা আসনেই আধিপত্য বজায় রেখেছে কংগ্রেস-নেতৃত্বাধীন ইউডিএফ।
মানন্তবাড়ি আসনে ইউডিএফ প্রার্থী ঊষা বিজয়ন ২ হাজার ৫৩১ ভোটে এগিয়ে রয়েছেন। সুলতান বাথেরিতে আই.সি. বালকৃষ্ণন ৮ হাজার ৪৫৩ ভোটের বড় লিডে রয়েছেন।
কালপেট্টায় ইউডিএফ প্রার্থী টি. সিদ্দিক ২৫ হাজার ৪৭১ ভোটের বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছেন।
ওয়ানাড় জেলায় এই একচ্ছত্র লিড ইউডিএফ শিবিরে স্বস্তি বাড়িয়েছে।
তবে নির্বাচন কমিশন জানিয়েছে, গণনা এখনও চলছে এবং চূড়ান্ত ফলাফলে পরিবর্তন হতে পারে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য