পুদুচেরি ভোট গণনা ২০২৬: ভিলিয়ানুরে হাড্ডাহাড্ডি লড়াই, সামান্য ব্যবধানে এগিয়ে এআইএনআরসি
পুদুচেরি, ৪ মে (হি.স.): ভিলিয়ানুর বিধানসভা কেন্দ্রে এআইএনআরসি ও ডিএমকে-র মধ্যে চলছে কড়া প্রতিদ্বন্দ্বিতা। এআইএনআরসি প্রার্থী বি. রবিকুমার মাত্র ৪৫৩ ভোটে এগিয়ে রয়েছেন ডিএমকে প্রার্থী আর. শিবা-র থেকে। এদিকে টিভিকে প্রার্থী রমেশ ৩,৯৩৩ ভোট পেয়ে গু
পুদুচেরি ভোট গণনা ২০২৬: ভিলিয়ানুরে হাড্ডাহাড্ডি লড়াই, সামান্য ব্যবধানে এগিয়ে এআইএনআরসি


পুদুচেরি, ৪ মে (হি.স.): ভিলিয়ানুর বিধানসভা কেন্দ্রে এআইএনআরসি ও ডিএমকে-র মধ্যে চলছে কড়া প্রতিদ্বন্দ্বিতা। এআইএনআরসি প্রার্থী বি. রবিকুমার মাত্র ৪৫৩ ভোটে এগিয়ে রয়েছেন ডিএমকে প্রার্থী আর. শিবা-র থেকে। এদিকে টিভিকে প্রার্থী রমেশ ৩,৯৩৩ ভোট পেয়ে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছেন, ফলে সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে।

তবে নির্বাচন কমিশন জানিয়েছে, গণনা এখনও চলছে এবং চূড়ান্ত ফলাফলে পরিবর্তন হতে পারে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande