পুদুচেরি–র ভোট গণনা ২০২৬: মুখ্যমন্ত্রী এন. রঙ্গাস্বামী এগিয়ে, একাধিক আসনে এগিয়ে এআইএনআরসি
পুদুচেরি, ৪ মে (হি.স.): পুদুচেরি বিধানসভা নির্বাচনের ভোট গণনায় মুখ্যমন্ত্রী এন. রঙ্গাস্বামী ও তাঁর দল এআইএনআরসি (অল ইন্ডিয়া এন. আর. কংগ্রেস) একাধিক আসনে এগিয়ে রয়েছে। নির্বাচন কমিশনের প্রাথমিক তথ্য অনুযায়ী অন্তত সাতটি আসনে এআইএনআরসি প্রার্থীরা
পুদুচেরি–র ভোট গণনা ২০২৬: মুখ্যমন্ত্রী এন. রঙ্গাস্বামী এগিয়ে, একাধিক আসনে এগিয়ে এআইএনআরসি


পুদুচেরি, ৪ মে (হি.স.): পুদুচেরি বিধানসভা নির্বাচনের ভোট গণনায় মুখ্যমন্ত্রী এন. রঙ্গাস্বামী ও তাঁর দল এআইএনআরসি (অল ইন্ডিয়া এন. আর. কংগ্রেস) একাধিক আসনে এগিয়ে রয়েছে। নির্বাচন কমিশনের প্রাথমিক তথ্য অনুযায়ী অন্তত সাতটি আসনে এআইএনআরসি প্রার্থীরা লিডে রয়েছেন।

দুইটি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করা মুখ্যমন্ত্রী এন. রঙ্গাস্বামী থাট্টাঞ্চাবাদী আসনে ৩ হাজার ৫৯১ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন বলে কমিশন সূত্রে জানা গেছে।

এআইএনআরসি প্রার্থীদের মধ্যে আর. রবিকুমার (ভিলিয়ানুর), বৈয়াপুরি মণিকন্দন (মুথিয়ালপেট), সি. আইয়াপ্পন (আরিয়াঙ্কুপ্পম), ই. মোহনদোস (এনবালাম), পি. রাজাভেলু (নেট্টাপাক্কাম) এবং পি.আর.এন. থিরুমুরুগান (কারাইকাল নর্থ)— এইসব আসনে এগিয়ে রয়েছেন।

অন্যদিকে বিজেপি প্রার্থী এ. নামাসিভায়াম (মান্নাদিপেট) এবং টি.কে.এস.এম. মীনাক্ষী সুন্দরম (নেরাভি টি.আর. পট্টিনম) নিজ নিজ আসনে এগিয়ে রয়েছেন বলে নির্বাচন কমিশনের ট্রেন্ডে জানা গেছে।

তবে নির্বাচন কমিশন জানিয়েছে, এটি প্রাথমিক প্রবণতা এবং গণনা এখনও চলছে, ফলে চূড়ান্ত ফলাফলে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande