
চেন্নাই, ৪ মে (হি.স.): তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ভোট গণনায় ব্যাপক পরিবর্তনের ইঙ্গিত মিলছে। নির্বাচন কমিশনের সর্বশেষ (সকাল ১০.৫০ পর্যন্ত) প্রবণতা অনুযায়ী টিভিকে এগিয়ে রয়েছে ৯৭টি আসনে। এআইএডিএমকে ৬৬টি এবং ডিএমকে ৩৭টি আসনে এগিয়ে রয়েছে। কংগ্রেস ৩, পিএমকে ৭, সিপিআই ও ভিসিকে ২টি করে আসনে এগিয়ে রয়েছে।
তবে গণনার বিভিন্ন রাউন্ডে একাধিক কেন্দ্রে নাটকীয় পরিবর্তন দেখা গেছে। মাদুরাই সেন্ট্রালে রাজ্যের মন্ত্রী পি.টি.আর. পালানিবেল তিয়াগা রাজন পিছিয়ে রয়েছেন। টিভিকে প্রার্থী মাধার বধুরুদ্দিন সেখানে এগিয়ে রয়েছেন।
সেলাম সাউথ ও সেলাম ওয়েস্ট—দুই আসনেই টিভিকে প্রার্থীরা বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন।
রামনাথপুরম, তিরুভারুর ও থিরুথুরাইপুন্ডিতে ডিএমকে প্রার্থীরা এগিয়ে থাকলেও একাধিক কেন্দ্রে টিভিকে শক্ত প্রতিদ্বন্দ্বিতা দিচ্ছে।
কোয়েম্বাটুর নর্থে বিজেপি নেত্রী বাণথি শ্রীনিবাসন পিছিয়ে রয়েছেন, টিভিকে প্রার্থী এগিয়ে। আর অরূপ্পুকোট্টাইয়ে ডিএমকে মন্ত্রী কেকেএসএসআর রামচন্দ্রন টিভিকে প্রার্থীর কাছে পিছিয়ে রয়েছেন।
কোলাথুরে মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিনও প্রাথমিক রাউন্ডে পিছিয়ে রয়েছেন বলে জানা গেছে।
ভোট গণনা এগোতেই রাজ্যে ত্রিমুখী লড়াই আরও তীব্র হচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে নির্বাচন কমিশন জানিয়েছে, গণনা এখনও চলছে এবং চূড়ান্ত ফলাফলে পরিবর্তন হতে পারে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য