রুদ্রনীল জিতলেন বিপুল ভোটে, আনন্দে আত্নহারা বিজেপি প্রার্থী
হাওড়া, ৪ মে (হি.স.): একুশের নির্বাচনে বাংলায় পদ্ম ফোটাতে ব্যর্থ হলেও, ছাব্বিশে বাজিমাত করলেন রাজনীতিবিদ-অভিনেতা রুদ্রনীল ঘোষ। এ বারের যুদ্ধের ময়দান তাঁর নিজের ঘরের মাঠ। হাওড়ার শিবপুর। সেখানেই তৃণমূল প্রার্থী রানা চট্টোপাধ্যায়কে প্রায় ১৬ হাজার ভোটে
রুদ্রনীল জিতলেন বিপুল ভোটে, আনন্দে আত্নহারা বিজেপি প্রার্থী


হাওড়া, ৪ মে (হি.স.): একুশের নির্বাচনে বাংলায় পদ্ম ফোটাতে ব্যর্থ হলেও, ছাব্বিশে বাজিমাত করলেন রাজনীতিবিদ-অভিনেতা রুদ্রনীল ঘোষ। এ বারের যুদ্ধের ময়দান তাঁর নিজের ঘরের মাঠ। হাওড়ার শিবপুর। সেখানেই তৃণমূল প্রার্থী রানা চট্টোপাধ্যায়কে প্রায় ১৬ হাজার ভোটে হারিয়ে পদ্ম ফোটালেন ঘরেরই ছেলে।

সোমবার সকাল থেকে শিবপুরে ছিল পদ্ম-ঝড়। প্রথম তিন-চার রাউন্ডের ভোটগণনার রিপোর্টে দেখা যায়, তৃণমূল প্রার্থী রানা চট্টোপাধ্যায়ের থেকে প্রায় কয়েক হাজার ভোটে এগিয়ে রুদ্রনীল ঘোষ। শেষ হাসি হাসলেন রুদ্রনীল।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande