রাজ্যে শান্তি বজায় রাখার আবেদন শুভেন্দু অধিকারীর
কলকাতা, ৪ মে (হি.স.): ভোট গণনা শুরু হওয়ার পরেই রাজ্যে শান্তি বজায় রাখার জন্য সকলের কাছে আবেদন জানালেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে এবং ভবানীপুরে এগিয়ে আছেন বিধানসভার বিদায়ী বিরোধী দলনেতা। তার মধ্যেই তাঁর বক্তব্য, সবে প্রাথমিক প্রবণত
রাজ্যে শান্তি বজায় রাখার আবেদন শুভেন্দু অধিকারীর


কলকাতা, ৪ মে (হি.স.): ভোট গণনা শুরু হওয়ার পরেই রাজ্যে শান্তি বজায় রাখার জন্য সকলের কাছে আবেদন জানালেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে এবং ভবানীপুরে এগিয়ে আছেন বিধানসভার বিদায়ী বিরোধী দলনেতা। তার মধ্যেই তাঁর বক্তব্য, সবে প্রাথমিক প্রবণতা আসতে শুরু করেছে, ফল স্পষ্ট হতে সময় লাগবে। যা-ই হোক না কেন, কারও দলীয় কার্যালয়ে কেউ হাত দেবেন না। আমাদের দলের রাজ্য সভাপতি যে বার্তা দিয়েছেন, আমিও সেই কথাই বলছি। বহুদলীয় গণতন্ত্রে সব দলের রাজনীতি করার অধিকার আছে। আগে কে কী করেছে, সেটা আমাদেরও করতে হবে, এই রকম যেন না হয়।

রাজ্যে বিজেপির সরকার আসছে বলে দাবি করে শুভেন্দুর সংযোজন, উত্তেজনার বশে কেউ কিছু করবেন না। কোনও দলেরই কেউ কোনও হিংসায় জড়াবেন না।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande