অর্পিতাদির টিকিট কেটে নেওয়া উচিত, বালুরঘাটের লিড দেখে কটাক্ষ সুকান্ত মজুমদারের
বালুরঘাট, ৪ মে (হি. স.): ভোট গণনার প্রাথমিক ট্রেন্ড সামনে আসতেই রাজ্যে সরকার গড়া নিয়ে প্রবল আত্মবিশ্বাস ধরা পড়ল বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের গলায়। সোমবার গণনাকেন্দ্রের বাইরে দাঁড়িয়ে তিনি দাবি করেন, দক্ষিণ দিনাজপুরের ৫টি আসনেই বিজেপি এগিয়ে রয়েছে।
সুকান্ত মজুমদার


বালুরঘাট, ৪ মে (হি. স.): ভোট গণনার প্রাথমিক ট্রেন্ড সামনে আসতেই রাজ্যে সরকার গড়া নিয়ে প্রবল আত্মবিশ্বাস ধরা পড়ল বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের গলায়। সোমবার গণনাকেন্দ্রের বাইরে দাঁড়িয়ে তিনি দাবি করেন, দক্ষিণ দিনাজপুরের ৫টি আসনেই বিজেপি এগিয়ে রয়েছে। এমনকি তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত কুমারগঞ্জেও পদ্ম শিবিরের ফলাফল আশাব্যঞ্জক বলে তিনি মনে করেন।

সাংসদ সুকান্ত মজুমদার বলেন, “গণনা এখন একদম শুরুর দিকে থাকলেও ছবিটা পরিষ্কার। দক্ষিণ দিনাজপুরে আমরা ৫টি আসনেই এগিয়ে আছি। কুমারগঞ্জে তৃণমূল যেখানে ১০ হাজার ভোটের লিড পাবে বলে ভেবেছিল, সেখানে মাত্র ৬ হাজার লিড পেয়েছে। রাউন্ড বাড়লে ওটাও আমরাই জিতব।”

বালুরঘাট বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষকে কড়া ভাষায় আক্রমণ করে সুকান্ত বলেন, “বালুরঘাটে দ্বিতীয় রাউন্ডের গণনার পর আমরা ১৬ হাজার ভোটে এগিয়ে আছি। অর্পিতা দিদির এবার ট্রেনের বা বাসের টিকিট কেটে নেওয়া উচিত। কারণ, আর এখানে থেকে কোনও লাভ নেই।”

যদিও তৃণমূলের পক্ষ থেকে এখনই হাল ছাড়তে নারাজ নেতৃত্ব। তাঁদের দাবি, গ্রামীণ এলাকার ভোট গণনা শুরু হলে এই ব্যবধান কমবে। তবে প্রাথমিক ট্রেন্ডে দক্ষিণ দিনাজপুরে বিজেপির দাপট স্পষ্ট।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande