হরিপাডে প্রথম রাউন্ডে এগিয়ে চেন্নিথলা, ১,৫৩০ ভোটে এগিয়ে
হরিপাড, ৪ মে (হি.স.): হরিপাড বিধানসভা কেন্দ্রে ভোট গণনার প্রথম রাউন্ডে কংগ্রেসের বর্ষীয়ান নেতা রমেশ চেন্নিথলা এগিয়ে রয়েছেন। ভারতের নির্বাচন কমিশনের সকাল ৯.২০ মিনিটের তথ্য অনুযায়ী, কংগ্রেস প্রার্থী রমেশ চেন্নিথলা ৪,৭৬৫ ভোট পেয়ে সামনে রয়েছেন।
হরিপাডে প্রথম রাউন্ডে এগিয়ে চেন্নিথলা, ১,৫৩০ ভোটে এগিয়ে


হরিপাড, ৪ মে (হি.স.): হরিপাড বিধানসভা কেন্দ্রে ভোট গণনার প্রথম রাউন্ডে কংগ্রেসের বর্ষীয়ান নেতা রমেশ চেন্নিথলা এগিয়ে রয়েছেন।

ভারতের নির্বাচন কমিশনের সকাল ৯.২০ মিনিটের তথ্য অনুযায়ী, কংগ্রেস প্রার্থী রমেশ চেন্নিথলা ৪,৭৬৫ ভোট পেয়ে সামনে রয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআই প্রার্থী টি.টি. জিসমন পেয়েছেন ৩,২৩৫ ভোট। ফলে ১,৫৩০ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন চেন্নিথলা।

অন্যদিকে বিজেপি প্রার্থী সন্দীপ বাচস্পতি এখনও পিছিয়ে রয়েছেন, তাঁর প্রাপ্ত ভোট ১,৮৯৯।

প্রথম রাউন্ডের গণনায় হরিপাড কেন্দ্রের প্রাথমিক প্রবণতায় কংগ্রেস শিবিরে কিছুটা এগিয়ে থাকার ইঙ্গিত মিলেছে। গণনা এখনও চলছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande