খানাকুলে জয়ী বিজেপি প্রার্থী সুশান্ত ঘোষ
আরামবাগ , ৪ মে (হি.স.): খানাকুল বিধানসভা কেন্দ্রে জয়ী হলেন বিজেপি প্রার্থী সুশান্ত ঘোষ। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের প্রার্থী পলাশ রাইকে ৩৪,৪৮২ ভোটে পরাজিত করেন। ফল ঘোষণার পর এলাকাজুড়ে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস লক্
খানাকুলে জয়ী বিজেপির সুশান্ত ঘোষ


আরামবাগ , ৪ মে (হি.স.): খানাকুল বিধানসভা কেন্দ্রে জয়ী হলেন বিজেপি প্রার্থী সুশান্ত ঘোষ। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের প্রার্থী পলাশ রাইকে ৩৪,৪৮২ ভোটে পরাজিত করেন। ফল ঘোষণার পর এলাকাজুড়ে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। বিভিন্ন এলাকায় শুরু হয় বিজয় মিছিল, আবির খেলা ও আনন্দ উদযাপন।

গণনা কেন্দ্র থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুশান্ত ঘোষ বলেন, “খানাকুলের মাটি রাজা রামমোহন রায়ের মাটি। যারা রামমোহন রায়কে অপমান করে, তাদের কোনও জায়গা খানাকুলে নেই।” তাঁর এই মন্তব্যে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।

তিনি আরও জানান, নির্বাচনের আগে তিনি যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলি দ্রুত বাস্তবায়নের জন্য তিনি কাজ শুরু করবেন। খানাকুলের সার্বিক উন্নয়ন, বিশেষ করে রাস্তা, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা এবং কর্মসংস্থানের দিকে বিশেষ নজর দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। এলাকার মানুষের আস্থা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে নবনির্বাচিত বিধায়ক বলেন, সকলকে সঙ্গে নিয়ে খানাকুলকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়াই তাঁর প্রধান লক্ষ্য।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande