কলকাতায় বিজেপি দফতরে কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস
কলকাতা, ৪ মে (হি.স.): প্রাথমিক প্রবণতা বিজেপির পক্ষে যাওয়ার পরেই বিজেপি দফতরে উৎসব শুরু হয়ে গিয়েছে। কাতারে কাতারে কর্মী সমর্থকেরা বিধাননগর দফতরে পৌঁছন। পতাকা, পদ্ম ফুল, আবির, লাড্ডু নিয়ে উৎসব করছেন তাঁরা। সোমবার বাংলায় বিধানসভা নির্বাচনের ভোটগণ
কলকাতায় বিজেপি দফতরে কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস


কলকাতা, ৪ মে (হি.স.): প্রাথমিক প্রবণতা বিজেপির পক্ষে যাওয়ার পরেই বিজেপি দফতরে উৎসব শুরু হয়ে গিয়েছে। কাতারে কাতারে কর্মী সমর্থকেরা বিধাননগর দফতরে পৌঁছন। পতাকা, পদ্ম ফুল, আবির, লাড্ডু নিয়ে উৎসব করছেন তাঁরা। সোমবার বাংলায় বিধানসভা নির্বাচনের ভোটগণনা চলছে। রাজ্যের একাধিক কেন্দ্রে বিজেপি প্রার্থীরা এগিয়ে রয়েছে প্রথম কয়েক রাউন্ড গণনার পরে। বহু জায়গায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই চলছে। সেই তথ্য সামনে আসতেই বিজেপির কর্মী-সমর্থকদের প্রবল উচ্ছ্বাস ধরা পড়ল।

এদিন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, স্বাধীনতার পর থেকে এমন নির্বাচন কোনও বাঙালি দেখেনি। আজ আমরা এক চূড়ান্ত মুহূর্তে এসে পৌঁছেছি। বাংলাকে এই নির্বাচনী সংস্কৃতি থেকে মুক্ত হতে হবে। বিহার ও উত্তর প্রদেশের মানুষ যদি নির্বাচনের পুরনো ধারা থেকে বেরিয়ে আসতে পারে, তবে আমরা কেন পারব না? তিনি আরও বলেন, সমগ্র ভারত আজ 'মোদীময়' হয়ে উঠছে। প্রধানমন্ত্রী ভারতীয় রাজনীতির সংজ্ঞাই বদলে দিয়েছেন। আজকের ধর্ম হলো গণতন্ত্র, আর আজকের রাজনীতি হলো উন্নয়ন। এই মন্ত্র নিয়েই আমরা এগিয়ে চলেছি।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande