পুরনিয়োগ দুর্নীতির তদন্তে তৃতীয়বার ইডি দফতরে রথীন ঘোষ
কলকাতা, ১ জুন (হি.স.): সোমবার বেলা সাড়ে ১১টা নাগাদ ইডি (এনফোর্সমেন্ট ডাইরেক্টোরেট) দফতরে পৌঁছন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। এদিন দফতরে ঢোকার সময় অভিষেক ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়দের ঘিরে হামলা ও বিক্ষোভের ঘটনা প্রসঙ্গে মুখ খোলেন তিনি। তা
ইডি দফতরে রথীন ঘোষ


কলকাতা, ১ জুন (হি.স.): সোমবার বেলা সাড়ে ১১টা নাগাদ ইডি (এনফোর্সমেন্ট ডাইরেক্টোরেট) দফতরে পৌঁছন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। এদিন দফতরে ঢোকার সময় অভিষেক ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়দের ঘিরে হামলা ও বিক্ষোভের ঘটনা প্রসঙ্গে মুখ খোলেন তিনি।

তাঁর দাবি, “কোথায় খামতি, তা বুঝতে পারলে অনেক কিছু হয়ে যেত।”

রবিবার তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনের বৈঠকেও দেখা যায়নি মধ্যমগ্রামের বিধায়ককে। অসুস্থতার কারণে যেতে পারেননি বলেই দাবি তাঁর। রথীন ঘোষ যখন ইডি দফতরে হাজিরা দিতে যাচ্ছিলেন, তার মাত্র কিছুক্ষণ আগেই লোকভবনে দাঁড়িয়ে শপথ নেন ৩৪ জন মন্ত্রী। তাঁদের সকলকে শুভেচ্ছা জানান রথীন ঘোষ।

২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত মধ্যমগ্রাম পুরসভার ভাইস চেয়ারম্যান থাকাকালীন তাঁর সুপারিশে মধ্যমগ্রাম পুরসভায় অবৈধভাবে নিয়োগ হয়েছিল বলে অভিযোগ তুলেছে ইডি।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande