
কলকাতা, ২ জুন (হি.স.): স্বামী পায়ে হাটঁতে পারেন না, বিশেষভাবে সক্ষম স্বামীকে কাঁধে নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবারে পৌঁছলেন সুন্দরবনের বাসিন্দা এক মহিলা। দাবি নিতান্তই সামান্য, স্বামীর জন্য দরকার একটি ব্যাটারিচালিত গাড়ি। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পর ওই মহিলার স্বামী সন্ন্যাসী মণ্ডল, যিনি বিশেষভাবে সক্ষম জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁরা দেখা করেছিলেন। সমস্ত প্রতিশ্রুতি পূরণের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।
মঙ্গলবার সল্টলেকের বিজেপি কার্যালয়ে বসেছিল জনতার দরবার। সেখানে অন্যান্য অনেকের মতোই সন্ন্যাসী ও তাঁর স্ত্রী হাজির ছিলেন। স্বামীকে কাঁধে নিয়ে জনতার দরবারে পৌঁছে যান সন্ন্যাসীর স্ত্রী। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সন্ন্যাসী বলেন, আমি সুন্দরবন থেকে এসেছি। আমি অসহায় এবং আমার একটি বৈদ্যুতিক গাড়ির প্রয়োজন। আমার স্ত্রী লক্ষ্মীর ভান্ডার থেকে কোনও সুবিধা পাননি, এবং একজন প্রতিবন্ধী ব্যক্তি হিসেবে আমি নিজের একটি বাড়ির জন্য অনুরোধ করতে গিয়েছিলাম। মুখ্যমন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন, ৭ দিনের মধ্যে আমাদের সমস্যার সমাধান করা হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ