তৃণমূল সরকারের দুর্নীতির অনেক তথ্য আছে তাঁর কাছে, দাবি ঋতব্রতর
কলকাতা, ১ জুন (হি. স. ) : তৃণমূল কংগ্রেস বহিষ্কার করতেই বিস্ফোরক উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সরকারে থাকাকালীন দুর্নীতি হয়েছে। তাঁর কাছে অনেক তথ্য আছে। দুর্নীতির বিষয় নিয়ে রাজ্যের নতুন বিজেপি সরকারের কাছে তদন্তের দাবি তুললেন তিনি
ঋতব্রত বন্দ্যোপাধ্যায়


কলকাতা, ১ জুন (হি. স. ) : তৃণমূল কংগ্রেস বহিষ্কার করতেই বিস্ফোরক উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সরকারে থাকাকালীন দুর্নীতি হয়েছে। তাঁর কাছে অনেক তথ্য আছে। দুর্নীতির বিষয় নিয়ে রাজ্যের নতুন বিজেপি সরকারের কাছে তদন্তের দাবি তুললেন তিনি।

এই বিষয়ে চিঠিও লিখবেন, সেই কথাও জানিয়েছেন বিধায়ক।

বিধায়ক পদ তিনি ছাড়বেন না। উলুবেড়িয়ার সাধারণ মানুষের জন্যই তিনি কাজ করবেন বলে জানিয়েছেন। এদিন এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বোমা ফাটালেন ঋতব্রত।

সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে জিতেছেন তৃণমূলের ৮০ জন। তারপরেই শোভনদেব চট্টোপাধ্যায়কে তাঁদের নেতা করে স্পিকারকে চিঠি দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলনেতা হিসেবে শোভনদেবকে মান্যতা দেওয়া হোক। এর মধ্যেই সমান্তরালভাবে তৈরি হয়ে যায় একটি তৃণমূল কংগ্রেস। সেই দলের নেতৃত্বে রয়েছেন সন্দীপন সাহা ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

তারাই যে বিরোধী দল সেই মর্মে স্পিকারের কাছে চিঠি দিয়ে দাবি জানাতে চলেছেন বলে খবর।

সূত্রের খবর, ইতিমধ্যেই বহু তৃণমূল বিধায়কদের সঙ্গে যোগাযোগ করেছেন ঋতব্রত। বিধানসভার স্পিকারের কাছে যে চিঠি দেওয়া হচ্ছে সেখানে সাক্ষর করেছেন কমপক্ষে ৫০ জন তৃণমূল বিধায়ক। এমনটাই খবর।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande