মে মাসে জিএসটি সংগ্রহ ৩.২% বৃদ্ধি পেয়ে ১.৯৪ লক্ষ কোটি টাকা ছাড়িয়েছে
নয়াদিল্লি, ১ জুন (হি.স.): পণ্য ও পরিষেবার সরবরাহ বৃদ্ধি এবং আমদানি থেকে আদায় অব্যাহত থাকায় গত মাসে মোট পণ্য ও পরিষেবা কর (জিএসটি) সংগ্রহ ৩.২ শতাংশ বেড়ে এক লক্ষ ৯৪ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। গত বছরের মে মাসে মোট জিএসটি সংগ্রহ হয়েছিল এক লক্ষ
মে মাসে জিএসটি সংগ্রহ ৩.২% বৃদ্ধি পেয়ে ১.৯৪ লক্ষ কোটি টাকা ছাড়িয়েছে


নয়াদিল্লি, ১ জুন (হি.স.): পণ্য ও পরিষেবার সরবরাহ বৃদ্ধি এবং আমদানি থেকে আদায় অব্যাহত থাকায় গত মাসে মোট পণ্য ও পরিষেবা কর (জিএসটি) সংগ্রহ ৩.২ শতাংশ বেড়ে এক লক্ষ ৯৪ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। গত বছরের মে মাসে মোট জিএসটি সংগ্রহ হয়েছিল এক লক্ষ ৮৮ হাজার কোটি টাকা। গত মাসে অভ্যন্তরীণ লেনদেন থেকে মোট কেন্দ্রীয় জিএসটি সংগ্রহ হয়েছে ৩৭ হাজার ৩৯৭ কোটি টাকা, রাজ্য জিএসটি ৪৫ হাজার ১৪৩ কোটি টাকা এবং সমন্বিত জিএসটি ৫১ হাজার ৯৯০ কোটি টাকা।

করযোগ্য পণ্যের সরবরাহ ২৬.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা অভ্যন্তরীণ চাহিদাকে প্রতিফলিত করে। অন্যদিকে, পরিষেবা খাতে এই সরবরাহ ২২.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা অভ্যন্তরীণ ভোগের ক্ষেত্রে কাঠামোগত স্থিতিস্থাপকতা প্রদর্শন করে। জিএসটি রিফান্ড ২.৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ২৭ হাজার ২৮১ কোটি টাকায় দাঁড়িয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande