মঙ্গলবার প্রস্তাবিত ধরনার সূচী বদলালেন মমতা, পরিবর্তে পদযাত্রা
কলকাতা, ১ জুন (হি. স.) : কথা ছিল, ২ জুন, মঙ্গলবার বিজেপি সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগে রানি রাসমনি অ্যাভিনিউতে ধরনায় বসবেন। কিন্তু সেই কর্মসূচি খানিকটা বদলেছেন মমতা। সূত্রের খবর, অবস্থান বিক্ষোভ বা ধরনা নয়, রানি রাসমনি অ্যাভিনিউ ধরে পদযাত্রা কর
মঙ্গলবার প্রস্তাবিত ধরনার সূচী বদলালেন মমতা, পরিবর্তে পদযাত্রা


কলকাতা, ১ জুন (হি. স.) : কথা ছিল, ২ জুন, মঙ্গলবার বিজেপি সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগে রানি রাসমনি অ্যাভিনিউতে ধরনায় বসবেন। কিন্তু সেই কর্মসূচি খানিকটা বদলেছেন মমতা।

সূত্রের খবর, অবস্থান বিক্ষোভ বা ধরনা নয়, রানি রাসমনি অ্যাভিনিউ ধরে পদযাত্রা করবেন তিনি। জানিয়েছেন, পুলিশের অনুমতি না পেলে আদালতে ধরনার অনুমতি আনতে যাবেন না। সাধারণ নাগরিক হয়েই প্রতিবাদ দেখাবেন।

পথেই আন্দোলন, রাজনীতি। পথে নেমেই মানুষের কাজ করা। প্রতিবাদ করতে হলেও সেই পথই পথ। এই নীতিতে বরাবর বিশ্বাসী তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছাব্বিশের ভোটে ক্ষমতা হারানোর পরও প্রথমবার কর্মসূচি করতে সেই পথেই নামছেন তিনি।

দলের অন্দরে খবর, অবস্থান বিক্ষোভ নয়, তিনি রাসমনি অ্যাভিনিউ ধরে মিছিল করবেন। তাঁর মূল মন্ত্র, ‘রাস্তাই রাস্তা দেখাবে।’

সূত্রের খবর, দলনেত্রী জানিয়েছেন, পুলিশ অনুমতি না দিলে আদালত থেকে অনুমতি চাইতে যাবেন না। আসলে ইতিমধ্যে পরপর দু’দিন দলের দুই সাংসদ রাস্তায় বেরিয়ে ব্যাপক জনরোষের শিকার হয়েছেন। শনিবার সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রবিবার চণ্ডীপুরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জনতার হাতে প্রহৃত হয়েছেন। তৃণমূলের জনপ্রতিনিধিরা চরম আতঙ্কিত। এই পরিস্থিতিতে মমতা নিজে রাস্তায় মিছিল করে তাঁদের মনোবল বাড়াতে চলেছেন বলে মনে করা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande