পরিবারের সদস্যের জন্য টিকিট না দেওয়ায় বিদ্রোহী, দলের সাংসদকে কটাক্ষ মমতার
কলকাতা, ১ জুন (হি. স. ) : শুধু বিধায়ক নন, নাম না করে দলের এক সাংসদকেও নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর অভিযোগ, ওই সাংসদ নিজের পরিবারের সদস্যের জন্য নির্বাচনী টিকিট চেয়েছিলেন। কিন্তু দল সেই প্রস্তাবে সম্মতি দেয়নি। এরপর থেকেই তাঁর আচর
মমতা বন্দ্যোপাধ্যায়


কলকাতা, ১ জুন (হি. স. ) : শুধু বিধায়ক নন, নাম না করে দলের এক সাংসদকেও নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর অভিযোগ, ওই সাংসদ নিজের পরিবারের সদস্যের জন্য নির্বাচনী টিকিট চেয়েছিলেন। কিন্তু দল সেই প্রস্তাবে সম্মতি দেয়নি। এরপর থেকেই তাঁর আচরণে পরিবর্তন এসেছে বলে দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল নেত্রীর অভিযোগ, দলের প্রতীকে নির্বাচিত হওয়ার পরও তিনি প্রকাশ্যে দলের বিরোধিতা করছেন। পাশাপাশি কেন্দ্রীয় নিরাপত্তা ব্যবস্থার উপর নির্ভর করার প্রবণতাও তিনি প্রশ্নের মুখে তোলেন।

মমতার বক্তব্য, যদি কেউ দলের অংশ হয়েও দলের বিরুদ্ধে অবস্থান নেয়, তাহলে তাঁকে দল রাখা হবে কিনা, সেটা ভাবার ব্যাপার। তবে এই ধরনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দলের শৃঙ্খলারক্ষা কমিটির উপরই ছেড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি জানান, সংগঠনের নির্দিষ্ট প্রক্রিয়া মেনেই পরবর্তী পদক্ষেপ করা হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande