বেলদায় তৃণমূল নেত্রী কল্পনা শীটের বিলাসবহুল বাড়িতে পুলিশের তল্লাশি, রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ ধৃত নেত্রীর
বেলদা, ১ জুন (হি. স.):পশ্চিম মেদিনীপুরের বেলদায় রাজ্য তৃণমূল কংগ্রেস নেত্রী কল্পনা শীটের বিলাসবহুল বাড়িতে সোমবার দীর্ঘক্ষণ তল্লাশি চালাল পুলিশ। বালি মাফিয়া চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে সম্প্রতি খড়গপুর টাউন থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। সেই ত
পুলিশি তল্লাশি


বেলদা, ১ জুন (হি. স.):পশ্চিম মেদিনীপুরের বেলদায় রাজ্য তৃণমূল কংগ্রেস নেত্রী কল্পনা শীটের বিলাসবহুল বাড়িতে সোমবার দীর্ঘক্ষণ তল্লাশি চালাল পুলিশ। বালি মাফিয়া চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে সম্প্রতি খড়গপুর টাউন থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। সেই তদন্তের সূত্র ধরেই এদিন তাঁর বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, খড়গপুর টাউন থানা ও বেলদা থানার পুলিশ যৌথভাবে এই তল্লাশি চালায়। অভিযানের সময় ধৃত তৃণমূল নেত্রী কল্পনা শীটকেও সঙ্গে নিয়ে যাওয়া হয়। নারায়ণগড় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বেলদায় অবস্থিত তাঁর ওই বাড়িতে প্রায় চার ঘণ্টা ধরে তল্লাশি চলে। তদন্তের স্বার্থে বাড়ির বিভিন্ন অংশ খতিয়ে দেখা হয় এবং কিছু নথি ও তথ্য সংগ্রহ করা হয়েছে বলে সূত্রের খবর।উল্লেখ্য, পেশায় কেশসজ্জাশিল্পী হলেও কল্পনা শীটের এই বিলাসবহুল বাড়ি নিয়ে এলাকায় দীর্ঘদিন ধরেই আলোচনা ছিল। বালি পাচার চক্রের সঙ্গে তাঁর আর্থিক যোগসূত্র রয়েছে কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।অন্যদিকে, সাংবাদিকদের মুখোমুখি হয়ে কল্পনা শীট সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে ফাঁসানো হয়েছে। তিনি বলেন, কোনও বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande