আর জি কর মামলায় আখতার আলি এবং শশীকান্ত চন্দকের বিরুদ্ধে চার্জ গঠন
কলকাতা, ১ জুন (হি. স. ) : আর জি কর দুর্নীতি মামলায় আখতার আলি এবং শশীকান্ত চন্দকের বিরুদ্ধে সোমবার চার্জ গঠন হল আলিপুর সিবিআই আদালতে। আগামী ১২ জুন থেকে শুরু হবে বিচারপ্রক্রিয়া। ধাপে ধাপে ডাকা হবে সাক্ষীদের। এমনকী এর আগে যারা সাক্ষী দিয়েছেন, তাঁদ
আর জি কর মামলায় আখতার আলি এবং শশীকান্ত চন্দকের বিরুদ্ধে চার্জ গঠন


কলকাতা, ১ জুন (হি. স. ) : আর জি কর দুর্নীতি মামলায় আখতার আলি এবং শশীকান্ত চন্দকের বিরুদ্ধে সোমবার চার্জ গঠন হল আলিপুর সিবিআই আদালতে।

আগামী ১২ জুন থেকে শুরু হবে বিচারপ্রক্রিয়া।

ধাপে ধাপে ডাকা হবে সাক্ষীদের। এমনকী এর আগে যারা সাক্ষী দিয়েছেন, তাঁদেরও নতুন করে সাক্ষ্য দেওয়ার জন্য ডাকা হবে বলে খবর।

আর জি কর দুর্নীতি মামলায় এর আগে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ-সহ পাঁচজনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছিল। শুরু হয় বিচারপর্ব।

বিচারপর্ব চলাকালীনই আর জি কর দুর্নীতি মামলায় ‘হুইসল ব্লোয়ার’ হিসাবে উঠে আসা আখতার আলিকে গ্রেফতার করে সিবিআই। গ্রেফতার করা হয় শশীকান্ত চন্দককে। যিনি আখতার আলির অন্যতম ঘনিষ্ঠ একজন ব্যবসায়ী। দীর্ঘ সওয়াল-জবাব শেষে দ্বিতীয় দফায় আজ চার্জ গঠন হল

আখতার আলি এবং শশীকান্ত চন্দকের বিরুদ্ধে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande