নতুন দিল্লিতে রাজনাথ ও রিচার্ডের মধ্যে বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা
নয়াদিল্লি, ১ জুন (হি.স.): প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং অস্ট্রেলিয়ার উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস সোমবার দিল্লিতে দ্বিপাক্ষিক আলোচনা করেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, নতুন দিল্লিতে অস্ট্রেলিয়ার উপ-প্রধানমন্ত্রী
নতুন দিল্লিতে রাজনাথ ও রিচার্ডের মধ্যে বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা


নয়াদিল্লি, ১ জুন (হি.স.): প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং অস্ট্রেলিয়ার উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস সোমবার দিল্লিতে দ্বিপাক্ষিক আলোচনা করেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, নতুন দিল্লিতে অস্ট্রেলিয়ার উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেসের সঙ্গে আমার একটি চমৎকার বৈঠক হয়েছে। আমরা একসঙ্গে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতার সম্পূর্ণ পরিসর পর্যালোচনা করেছি এবং এটিকে আরও বাড়ানোর উপায় ও পদ্ধতি নিয়ে আলোচনা করেছি। আগামী বছরগুলিতে ভারত-অস্ট্রেলিয়া প্রতিরক্ষা অংশীদারিত্ব অবিচলিতভাবে এগিয়ে যাবে।

দ্বিতীয় ভারত-অস্ট্রেলিয়া প্রতিরক্ষা মন্ত্রীদের সংলাপ উপলক্ষে যৌথ বিবৃতি জানানো হয়েছে, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, অস্ট্রেলিয়ার উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী মাননীয় রিচার্ড মার্লেসকে স্বাগত জানিয়েছেন এবং একটি মুক্ত, উন্মুক্ত, শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চল বজায় রাখতে আঞ্চলিক অংশীদারদের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির গুরুত্ব পুনর্ব্যক্ত করেছেন। দুই মন্ত্রী নৌ ও আকাশপথে চলাচলের স্বাধীনতার গুরুত্বের ওপর জোর দিয়েছেন এবং এই অঞ্চলে অবাধ বাণিজ্য ও আন্তর্জাতিক আইন, বিশেষ করে ১৯৮২ সালের সমুদ্র আইন সংক্রান্ত রাষ্ট্রসংঘ সনদ অনুযায়ী সমুদ্রের অন্যান্য বৈধ ব্যবহারের প্রতি তাঁদের দৃঢ় সমর্থন ব্যক্ত করেছেন। মন্ত্রীরা ঘোষণা করেছেন, প্রতিরক্ষা শিল্প সহযোগিতা আরও গভীর করার পরবর্তী পদক্ষেপ হিসেবে অস্ট্রেলিয়া ও ভারত প্রতিরক্ষা সামগ্রী এবং প্রতিরক্ষা পরিষেবা সরবরাহ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক তৈরির কাজ শুরু করবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande