অতিরিক্ত স্টপেজ–সহ নেতাজি এক্সপ্রেসের পথ পরিবর্তন
কলকাতা, ১ জুন (হি স)। উত্তর রেলপথের দিল্লি ডিভিশনে শাহাবাদ মারকান্দা ও মোহরি স্টেশনের মধ্যে ট্রেনের সূচির কিছু বদল হচ্ছে। নন-ইন্টারলকিং কাজের জন্য ১৩০৫১ হাওড়া – কালকা নেতাজি এক্সপ্রেস (৩.৬.২০২৬ পর্যন্ত যাত্রা) এবং ১৩০৫২ কালকা – হাওড়া নেতাজি এক
অতিরিক্ত স্টপেজ–সহ নেতাজি এক্সপ্রেসের পথ পরিবর্তন


কলকাতা, ১ জুন (হি স)। উত্তর রেলপথের দিল্লি ডিভিশনে শাহাবাদ মারকান্দা ও মোহরি স্টেশনের মধ্যে ট্রেনের সূচির কিছু বদল হচ্ছে।

নন-ইন্টারলকিং কাজের জন্য ১৩০৫১ হাওড়া – কালকা নেতাজি এক্সপ্রেস (৩.৬.২০২৬ পর্যন্ত যাত্রা) এবং ১৩০৫২ কালকা – হাওড়া নেতাজি এক্সপ্রেস (৩০.৫.২০২৬ থেকে ৪.৬.২০২৬ পর্যন্ত যাত্রা) আম্বালা ক্যান্টনমেন্ট, সাহারানপুর, মিরাট সিটি, খুরজা হয়ে পথ পরিবর্তন করবে। সাহারানপুর, মিরাট সিটি ও হাপুরে অতিরিক্ত স্টপেজ দেবে ট্রেনগুলো।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande