
কলকাতা, ১ জুন (হি. স.) : “নবনিযুক্ত মন্ত্রিসভার সকল সদস্যদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।” সোমবার লোকভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানের পর এই বার্তা দিলেন বিজেপি-র পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
এক্সবার্তায় তিনি লিখেছেন, “বহু প্রতীক্ষিত পশ্চিমবঙ্গের মন্ত্রীসভার শপথ গ্রহণ অনুষ্ঠান আজ সাফল্যের সঙ্গে সম্পন্ন হলো।
লোকভবনে মহামান্য রাজ্যপাল আর. এন. রবি মহাশয় নবনিযুক্ত মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করালেন। জনসেবার অঙ্গীকার নিয়ে তাঁদের নতুন পথচলা সফল হোক, সার্থক ও সমৃদ্ধ হোক—এই কামনাই রইল।”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত