
ভোপাল, ১ জুন (হি.স.): ভোপালের বধূ ত্বিশা শর্মার মৃত্যুর ঘটনার পুনর্নির্মাণ করলেন সিবিআইয়ের গোয়েন্দারা। সোমবার ত্বিশার শ্বশুরবাড়িতে ৮০ কেজি ওজনের একটি মানবমূর্তি (ডামি), বেল্ট এবং দড়ির ফাঁস নিয়ে যান তাঁরা। সিবিআইয়ের দলে মহিলা আধিকারিকও ছিলেন। তদন্তকারী সংস্থা সূত্রের খবর, ত্বিশার স্বামী সমর্থ সিং জেরায় দাবি করেছেন, স্ত্রীয়ের ঝুলন্ত দেহ তিনিই নামিয়েছিলেন। মা গিরিবালা সিংহ খুলেছিলেন ত্বিশার গলার ফাঁস।
জানা গেছে, অভিযুক্ত সমর্থ সিং এই ঘটনাটিকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছে। তাঁর দাবি, গর্ভপাতের পর ত্বিশা গভীর অবসাদের মধ্যে ছিলেন, সেই কারণেই তিনি আত্মহত্যা করেন। এই পুনর্নির্মাণ প্রক্রিয়ার মাধ্যমে তদন্তকারী সংস্থা বোঝার চেষ্টা করছে, অভিযুক্ত সমর্থের দেওয়া তথ্য বাস্তব পরিস্থিতির সঙ্গে মিলছে কি না।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ