
কলকাতা, ১ জুন (হি. স.) : পশ্চিমবঙ্গে নবনির্বাচিত ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকারের মন্ত্রিসভার প্রথম বড়সড় সম্প্রসারণ ঘটল সোমবার। লোক ভবনে আয়োজিত এক রাজকীয় অনুষ্ঠানে রাজ্যপাল আর. এন. রবি নতুন ৩৫ জন মন্ত্রীকে পদ ও গোপনীয়তার শপথবাক্য পাঠ করান।
এদিনের সম্প্রসারণে ১৩ জন পূর্ণ মন্ত্রী (ক্যাবিনেট), ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্র প্রতিমন্ত্রী এবং ১৯ জন রাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এর ফলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন মন্ত্রিসভায় মোট মন্ত্রীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৪১। সমবেত কণ্ঠে 'বন্দে মাতরম' এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানের সূচনা হয়।
মন্ত্রিসভা গঠনে সাংগঠনিক ভারসাম্য, আঞ্চলিক প্রতিনিধিত্ব এবং সবকটি সামাজিক স্তরকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করা হয়েছে। বিশেষত উত্তরবঙ্গের বিধায়কদের এই সম্প্রসারণে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে।
নতুন মন্ত্রীদের সম্পূর্ণ তালিকা এবং তাঁদের বিধানসভা কেন্দ্র :
ক্যাবিনেট মন্ত্রী (পূর্ণমন্ত্রী) – ১৩ জন
১. দীপক বর্মন (ফালাকাটা)
২. তাপস রায় (মানিকতলা)
৩. ড. শঙ্কর ঘোষ (শিলিগুড়ি)
৪. মনোজ কুমার ওঁরাও (কুমারগ্রাম)
৫. অর্জুন সিং (নোয়াপাড়া)
৬. গৌরীশঙ্কর ঘোষ (মুর্শিদাবাদ)
৭. স্বপন দাশগুপ্ত (রাসবিহারী)
৮. জগন্নাথ চট্টোপাধ্যায় (সিউড়ি)
৯. কল্যাণ চক্রবর্তী (খড়দহ)
১০. অজয় পোদ্দার (কুলটি)
১১. শারদ্বত মুখোপাধ্যায় (বিধাননগর)
১২. দুধকুমার মণ্ডল (ময়ূরেশ্বর)
১৩. অরূপ কুমার দাস (কাঁথি দক্ষিণ)
স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্র মন্ত্রী – ৩ জন
১৪. ড. ইন্দ্রনীল খাঁ (বেহালা পশ্চিম)
১৫. মালতী রাভা রায় (তুফানগঞ্জ)
১৬. রাজেশ মাহাতো (গোপীবল্লভপুর)
রাষ্ট্র মন্ত্রী – ১৯ জন
১৭. জুয়েল মুর্মু (হবিবপুর)
১৮. হরেকৃষ্ণ বেরা (তমলুক)
১৯. আনন্দময় বর্মন (মাটিগাড়া-নকশালবাড়ি)
২০. অশোক দিন্দা (ময়না)
২১. নাদিয়ার চাঁদ বাউড়ি (পারা)
২২. বিশাল লামা (কালচিনি)
২৩. শান্তনু প্রামাণিক (ভগবানপুর)
২৪. মৌমিতা বিশ্বাস মিশ্র (বর্ধমান দক্ষিণ)
২৫. উমেশ রায় (হাওড়া উত্তর)
২৬. পূর্ণিমা চক্রবর্তী (শ্যামপুকুর)
২৭. কৌশিক চৌধুরী (রায়গঞ্জ)
২৮. ভাস্কর ভট্টাচার্য (শ্রীরামপুর)
২৯. দিবাকর ঘরামি (সোনামুখী)
৩০. অমিয় কিস্কু (নয়াগ্রাম)
৩১. কলিতা মাজি (আউশগ্রাম)
৩২. গার্গী দাস ঘোষ (কান্দি)
৩৩. বিরাজ বিশ্বাস করণদিঘি)
৩৪. দীপঙ্কর জানা কাকদ্বীপ)
৩৫. সুমনা সরকার(বলাগড়)
এদিনের অনুষ্ঠানে নবনিযুক্ত মন্ত্রীদের অধিকাংশকেই ঐতিহ্যবাহী বংগীয় পোশাক ধুতি-পাঞ্জাবি দেখা গেছে। অনেকেই সপরিবারে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে এসেছিলেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য এবং মন্ত্রী অগ্নিমিত্রা পাল সহ দলের শীর্ষ নেতৃত্ব।
উল্লেখ্য, এর আগে গত ৯ মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সে সময় তাঁর সঙ্গে পাঁচজন মন্ত্রী— অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষ, খুদিরাম টুডু, নিশীথ প্রামাণিক এবং অশোক কীর্তনীয়া শপথ গ্রহণ করেছিলেন।
হিন্দুস্থান সমাচার / সোনালি