দুষ্কৃতী দলের গুলিতে খুন আরেক দুষ্কৃতী
বাগপত, ১০ জুন ( হি.স.): পুরনো শত্রুতার জেরে উত্তর প্রদেশের বাগপতে দুষ্কৃতী দলের গুলিতে খুন আরেক দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বারৌত থানার অন্তর্গত এলাকায় । বুধবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম বরুণ লুহারি। ঘটনায় আরও এক অভিযুক্ত বাবুরামকে
দুষ্কৃতী দলের গুলিবর্ষণে নিহত জোড়া খুন মামলার অভিযুক্ত এক দুষ্কৃতী


বাগপত, ১০ জুন ( হি.স.): পুরনো শত্রুতার জেরে উত্তর প্রদেশের বাগপতে দুষ্কৃতী দলের গুলিতে খুন আরেক দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বারৌত থানার অন্তর্গত এলাকায় । বুধবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম বরুণ লুহারি। ঘটনায় আরও এক অভিযুক্ত বাবুরামকে গ্রেফতার করেছে পুলিশ।

এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, মঙ্গলবার রাজেশ কুমার নামের একজন পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করে। তার অভিযোগ, বরুণ লুহারি, শচীন ওরফে মন্টু, জয়ন্ত ওরফে গোলু, বাবুরাম, করুণ সহ বেশ কিছু দুষ্কৃতী মিলে তার পরিবারের সদস্যদের উপর হামলার চেষ্টা করে। দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয় সোহনলাল এবং বিকাশ আগরওয়ালের। ঘটনার পর পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করে। তবে দিল্লি-সাহারানপুর সড়কের বারৌতে মঙ্গলবার সন্ধ্যায় গুলিবর্ষণে আর্য টেন্ট হাউসের সামনে দুষ্কৃতীদের গুলিতে গুরুতরভাবে জখম হয় সোহনলাল এবং বিকাশ আগরওয়ালের হত্যাকাণ্ডে অভিযুক্ত বরুণ–এর। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande