ভোট-পরবর্তী হিংসার মামলায় গ্রেফতার মান্দারণ পঞ্চায়েত প্রধানের স্বামী
হুগলি , ১৩ জুন (হি.স.) : ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর দায়ের হওয়া ভোট-পরবর্তী হিংসার একটি মামলায় মান্দারণ গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিমা দোলুইয়ের স্বামী প্রলয় দোলুইকে গ্রেফতার করল গোঘাট থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধর
গ্রেফতার মান্দারণ গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী


হুগলি , ১৩ জুন (হি.স.) : ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর দায়ের হওয়া ভোট-পরবর্তী হিংসার একটি মামলায় মান্দারণ গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিমা দোলুইয়ের স্বামী প্রলয় দোলুইকে গ্রেফতার করল গোঘাট থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে তদন্তাধীন ওই মামলায় অভিযুক্ত হিসেবে প্রলয় দোলুইয়ের নাম ছিল। শুক্রবার গভীর রাতে বিশেষ অভিযানে তাঁকে গ্রেফতার করা হয়।

শনিবার তাঁকে আরামবাগ মহকুমা আদালতে তোলা হলে পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়। এই গ্রেফতারিকে ঘিরে গোঘাট ও মান্দারণ এলাকায় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বিজেপির দাবি, ভোট-পরবর্তী হিংসার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত করে কড়া আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। যদিও এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, আদালতের নির্দেশ অনুযায়ী মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হবে। তবে গ্রেফতারিকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হলেও এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে প্রশাসন সূত্রে দাবি।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande