কোচবিহারে তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতির বাড়িতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ তল্লাশি
কোচবিহার, ১৩ জুন (হি.স.) : পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর একটি যৌথ দল তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক এবং তাঁর ঘনিষ্ঠ আত্মীয় তথা প্রাক্তন জেলা সাধারণ সম্পাদক সম্রাট কুণ্ডুর বাড়িতে একযোগে তল্লাশি অভিযান চালাল। শনিবার দুপুরে ঘটনাক
অভিজিৎ দে ভৌমিক


কোচবিহার, ১৩ জুন (হি.স.) : পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর একটি যৌথ দল তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক এবং তাঁর ঘনিষ্ঠ আত্মীয় তথা প্রাক্তন জেলা সাধারণ সম্পাদক সম্রাট কুণ্ডুর বাড়িতে একযোগে তল্লাশি অভিযান চালাল। শনিবার দুপুরে ঘটনাকে কেন্দ্র করে কোচবিহার শহরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গেছে, দুপুরের দিকে বিশাল পুলিশ বাহিনী ২ নম্বর কালীঘাট রোড এলাকায় অবস্থিত অভিজিৎ দে ভৌমিকের বাড়িটি ঘিরে ফেলে এবং ভেতরে ঢুকে তল্লাশি শুরু করে। অভিযানের সময় অভিজিৎ দে ভৌমিক বাড়িতে উপস্থিত ছিলেন না, তবে তাঁর বড় ভাই সুজিত দে ভৌমিক, বৌদি, ছেলে এবং পরিবারের অন্যান্য সদস্যরা সেখানে ছিলেন। আচমকা এই পুলিশি সক্রিয়তায় গোটা এলাকায় শোরগোল পড়ে যায়।

সূত্র মারফত জানা গেছে, অভিজিৎ দে ভৌমিকের বিরুদ্ধে কোচবিহার কোতোয়ালি থানায় একাধিক গুরুতর মামলা রুজু রয়েছে।

প্রাথমিক অনুমান, সেই সমস্ত মামলার ভিত্তিতেই এই পদক্ষেপ করা হয়েছে। অবশ্য প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে সরকারিভাবে কোনো স্পষ্ট বিবৃতি দেওয়া হয়নি। এই অভিযান প্রসঙ্গে অভিজিৎ বাবুর ভাই সুজিত দে ভৌমিক সাংবাদিকদের জানান যে, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বাড়িতে তল্লাশি চালানোর কথা বললে পরিবারের পক্ষ থেকে কোনো বাধা দেওয়া হয়নি। বেশ কিছুক্ষণ তল্লাশি চালানোর পর তদন্তকারী দলটি সেখান থেকে চলে যায়। এরই পাশাপাশি, পুলিশের অপর একটি দল শক্তি সঙ্ঘ এলাকায় সম্রাট কুণ্ডুর বাড়িতেও হানা দেয় এবং সেখানেও বেশ কিছু সময় ধরে তল্লাশি অভিযান চালানো হয়।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande