বিশ্ব যোগ দিবসের আগে গাজোলে প্রস্তুতি শিবির, যোগচর্চায় সামিল ছাত্রীরা
গাজোল, ১০ জুন (হি. স.) : আসন্ন আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে মালদহের গাজোলে শুরু হল প্রস্তুতিমূলক যোগচর্চা কর্মসূচি। বুধবার সকাল ১১টা নাগাদ গাজোলের শ্যামসুখী বালিকা শিক্ষা নিকেতন প্রাঙ্গণে একটি বিশেষ যোগ শিবিরের আয়োজন করা হয়। আগামী ২১ জুন আন্তর
যোগ দিবস পালন


গাজোল, ১০ জুন (হি. স.) : আসন্ন আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে মালদহের গাজোলে শুরু হল প্রস্তুতিমূলক যোগচর্চা কর্মসূচি। বুধবার সকাল ১১টা নাগাদ গাজোলের শ্যামসুখী বালিকা শিক্ষা নিকেতন প্রাঙ্গণে একটি বিশেষ যোগ শিবিরের আয়োজন করা হয়। আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির ছাত্রীদের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকারাও অংশগ্রহণ করেন।প্রায় ৪৫ মিনিট ধরে চলা এই যোগাভ্যাসে শরীর ও মনের সুস্থতার বার্তা তুলে ধরা হয়। বিভিন্ন যোগাসন ও ব্যায়ামের মাধ্যমে শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতার গুরুত্ব বোঝানো হয়। কর্মসূচিতে ছাত্রছাত্রীদের উৎসাহ ও আগ্রহ ছিল চোখে পড়ার মতো।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজোলের বিধায়ক চিন্ময় দেব বর্মণ। তিনি নিজেও যোগাভ্যাসে অংশ নিয়ে ছাত্রছাত্রীদের উৎসাহিত করেন। বিধায়ক বলেন, “২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এই প্রস্তুতিমূলক শিবিরের আয়োজন করা হয়েছে। যোগচর্চার মাধ্যমে সুস্থ, সচেতন ও ইতিবাচক সমাজ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে যোগের গুরুত্ব অপরিসীম। ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের মধ্যে যোগাভ্যাসের অভ্যাস গড়ে তুলতে এই ধরনের উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয়।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষিকা মায়া রায়, গাজোল ইস্ট জেনারেল হাসপাতালের হোমিওপ্যাথি চিকিৎসক সুমন বসাক, হাসপাতালের আধিকারিক রাজীব দাস, বেনু মণ্ডল, পম্পা সরকার, মোহিত সরকার, মধুমিতা সাহা-সহ বিশিষ্ট ব্যক্তিরা।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande